গত সাত মাসে বাংলাদেশে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি এবং বিরোধী দলের কোনো মতামত বা অধিকার হরণ করা হয়নি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। একই সঙ্গে বর্তমান সরকার দেশে স্মরণকালের সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত করেছে বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘গণতন্ত্র, মানবাধিকার ও জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মাহ্দী আমিন উল্লেখ করেন, বহু প্রাণের বিনিময়ে অর্জিত এই গণতন্ত্রকে নারী ও তরুণদের সাথে নিয়ে এবং রাষ্ট্র পরিচালনায় সর্বোচ্চ বাকস্বাধীনতা বজায় রেখে এগিয়ে নেওয়া হচ্ছে।
তবে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সুশাসন ও বিচার ব্যবস্থার কার্যকারিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, গুমসংক্রান্ত আইন, মানবাধিকার আইন সংস্কার এবং র্যাব বিলুপ্তির মতো অধ্যাদেশ বা উদ্যোগগুলো একটি জবাবদিহিতামূলক সরকারের ধারণার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। কাস্টডিতে মৃত্যু ও নারী নির্যাতনের মতো ঘটনার উল্লেখ করে তিনি গণতান্ত্রিক চর্চার গভীরতা নিয়ে প্রশ্ন তোলেন। জবাবে মাহ্দী আমিন স্পষ্ট জানান, বর্তমান সরকারের সময়ে রাষ্ট্রীয় মদদে কোনো মানবাধিকার লঙ্ঘন হয়নি।
আলোচনা সভায় বাসদ নেত্রী ড. মনীষা চক্রবর্তী ও বিশিষ্ট বক্তা তানসীম জারা সংসদীয় গণতন্ত্রে ব্যবসায়ীদের প্রভাব এবং জনসম্পৃক্ততাহীন আইন প্রণয়ন প্রক্রিয়ার সমালোচনা করেন। তারা অভিযোগ করেন, নির্বাচনের পর সাধারণ মানুষের অংশগ্রহণ ও নাগরিক সেবার মান কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি।

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন