দিকপাল

নোয়াখালীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, রংপুর থেকে যুবক গ্রেপ্তার

গিয়াস রনি
গিয়াস রনি
প্রকাশ : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৪:৪৮ পি এম | প্রিন্ট সংস্করণ

নোয়াখালীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, রংপুর থেকে যুবক গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে প্রথম শ্রেণির এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মো. আব্দুল কাদের হৃদয় (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১, সিপিসি-৩ (নোয়াখালী) এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু। এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার তারাগঞ্জ থানার চৌপট্টি এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল কাদের হৃদয় সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের নলদিয়া এলাকার মীর বাড়ির আবুল খায়েরের ছেলে। র‍্যাব সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। গত ১৭ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে সেনবাগের নলদিয়া এলাকায় শিশুটিকে ফুসলিয়ে আসামির শয়নকক্ষে নিয়ে জোরপূর্বক বলাৎকার করা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত হৃদয় আত্মগোপনে ছিলেন।

পরবর্তীতে র‍্যাব-১১ (নোয়াখালী) এবং র‍্যাব-১৩ (নীলফামারী)-এর যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে রংপুরের তারাগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করে। র‍্যাব কর্মকর্তা মিঠুন কুমার কুণ্ডু জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মামলা প্রক্রিয়াধীন রাখার উদ্দেশ্যে তাঁকে সংশ্লিষ্ট সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

নোয়াখালীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, রংপুর থেকে যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নোয়াখালীর সেনবাগে প্রথম শ্রেণির এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মো. আব্দুল কাদের হৃদয় (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১, সিপিসি-৩ (নোয়াখালী) এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু। এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার তারাগঞ্জ থানার চৌপট্টি এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল কাদের হৃদয় সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের নলদিয়া এলাকার মীর বাড়ির আবুল খায়েরের ছেলে। র‍্যাব সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। গত ১৭ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে সেনবাগের নলদিয়া এলাকায় শিশুটিকে ফুসলিয়ে আসামির শয়নকক্ষে নিয়ে জোরপূর্বক বলাৎকার করা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত হৃদয় আত্মগোপনে ছিলেন।

পরবর্তীতে র‍্যাব-১১ (নোয়াখালী) এবং র‍্যাব-১৩ (নীলফামারী)-এর যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে রংপুরের তারাগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করে। র‍্যাব কর্মকর্তা মিঠুন কুমার কুণ্ডু জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মামলা প্রক্রিয়াধীন রাখার উদ্দেশ্যে তাঁকে সংশ্লিষ্ট সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল