ব্যস্ত জীবনযাত্রায় প্রতিদিন জিমে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা ঘাম ঝরানো অনেকের পক্ষেই সম্ভব হয় না। তবে দীর্ঘ ও সুস্থ জীবন পেতে কঠোর ওয়ার্কআউটের বিকল্প হিসেবে চিকিৎসা বিজ্ঞানে উদ্ভাবিত হয়েছে ‘এক্সারসাইজ স্ন্যাকিং’ বা ‘স্ন্যাকটিভিটি’ পদ্ধতি। সাম্প্রতিক এক গবেষণা বলছে, প্রতিদিনের চেনা রুটিনে সামান্য কিছু পরিবর্তন এবং সারা দিনে ছোট ছোট টুকরোয় ভাগ করে হালকা শরীরচর্চায় মিলতে পারে দীর্ঘমেয়াদি শারীরিক সুফল।
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং স্ক্যান্ডিনেভিয়ার প্রায় দেড় লাখ মানুষের ওপর পরিচালিত গবেষণার তথ্যমতে, দিনে মাত্র ৫ মিনিটের মাঝারি ধরনের শারীরিক কার্যকলাপ—যেমন দ্রুত হাঁটা (ব্রিস্ক ওয়াকিং), সাইকেল চালানো কিংবা সিঁড়ি দিয়ে ওঠানামা করাও প্রায় ১০ শতাংশ অকাল মৃত্যু প্রতিরোধ করতে পারে। নরওয়েজিয়ান স্কুল অব স্পোর্টের অধ্যাপক উলফ ইকেতুন্ড জানান, যারা একেবারে কায়িক পরিশ্রম করেন না, অলসতা কাটিয়ে তাদের এই ৫ মিনিটের শারীরিক সক্রিয়তা জীবন রক্ষাকারী পদক্ষেপ হতে পারে।
যুক্তরাজ্যের আলস্টার ইউনিভার্সিটির অধ্যাপক মারি মারফি জানান, সারাদিনে কাজের ফাঁকে অল্প সময়ের এই ব্যায়ামগুলো শরীরের মেটাবলিজমকে বারবার উদ্দীপিত করে। এর ফলে ওজন ও রক্তচাপ নিয়ন্ত্রণ সহজ হয়। লফবরো ইউনিভার্সিটির অধ্যাপক আমান্ডা ডেলির মতে, গাড়ি গন্তব্যের কিছুটা দূরে পার্ক করে ৫ মিনিট হাঁটা কিংবা লিফটের বদলে সিঁড়ি ব্যবহারের মতো ছোট ছোট অভ্যাসগুলো দীর্ঘমেয়াদে শরীরে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে।
গবেষণায় আরও দেখা গেছে, প্রচলিত ১০ হাজার কদম হাঁটার ধারণার বাইরে গিয়ে প্রতিদিন অন্তত ২ হাজার ৫০০ কদম হাঁটলেও হৃদরোগের ঝুঁকি ১১ শতাংশ পর্যন্ত কমে আসে। দৈনন্দিন জীবনে ভারী ব্যায়াম বা জিমকে অজুহাত না বানিয়ে সারা দিনে কয়েক মিনিটের সক্রিয়তাই দীর্ঘ ও সুস্থ জীবন গঠনের চাবিকাঠি হতে পারে।

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন