সৌদি আরবের পবিত্র মক্কা প্রদেশসহ সংলগ্ন বেশ কয়েকটি অঞ্চলে মুষলধারে ভারী বৃষ্টিপাত, তীব্র ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের পূর্বাভাসের প্রেক্ষাপটে সর্বোচ্চ সতর্কবার্তা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। বহুল প্রচারিত তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মক্কা প্রদেশের আবহাওয়া পরিস্থিতিতে লাল সতর্কবার্তা জারির পর সৌদি সিভিল ডিফেন্সের পক্ষ থেকে একটি জরুরি নিরাপত্তা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, ওই এলাকায় চরম প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে। যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা ও উমরাহযাত্রীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানানো হয়েছে।
বিশেষ করে নিচু এলাকা, আকস্মিক প্লাবনপ্রবণ উপত্যকা, জলমগ্ন সড়ক ও জলাধারের বাঁধের আশপাশ থেকে দূরে থাকার জন্য কড়া নির্দেশ দিয়েছে সিভিল ডিফেন্স।
সৌদি আরবের আবহাওয়া কেন্দ্রের পরিভাষায় 'রেড অ্যালার্ট' হলো সবচেয়ে উচ্চ মাত্রার সতর্কসংকেত, যা কেবল জীবন ও সম্পদের চরম ঝুঁকিপূর্ণ বৈরী আবহাওয়া উপস্থিত হলে জারি করা হয়ে থাকে। মক্কা প্রদেশ ছাড়াও বাহা, আসির এবং তায়েফ গভর্নরেটের বিভিন্ন অঞ্চলে একই ধরনের প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। এর আগে গত ২১ আগস্ট মক্কার আল-আরদিয়াত ও আল-কুনফুদাহ এলাকায় ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি এবং আকস্মিক বন্যার আগাম সতর্কতা জারি করা হয়েছিল।

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন