দিকপাল

আর্টন ক্যাপিটাল পাসপোর্ট সূচকে ইন্ডিভিজুয়াল র‍্যাংকিংয়ে ১৯০তম বাংলাদেশ


শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | ০৯:৪৮ এ এম | প্রিন্ট সংস্করণ

আর্টন ক্যাপিটাল পাসপোর্ট সূচকে ইন্ডিভিজুয়াল র‍্যাংকিংয়ে ১৯০তম বাংলাদেশ
ছবি : সংগ্রহীত

বিশ্বের পাসপোর্টের শক্তি ও আন্তর্জাতিক ভ্রমণসুবিধা নিয়ে কানাডাভিত্তিক বৈশ্বিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান আর্টন ক্যাপিটাল প্রকাশিত সর্বশেষ রিয়েল-টাইম পাসপোর্ট সূচকে ইন্ডিভিজুয়াল র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯০তম এবং গ্লোবাল র‍্যাংকিংয়ে ৯১তম; পাশাপাশি দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে বাংলাদেশ ষষ্ঠ স্থানে রয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) আর্টন ক্যাপিটালের ‘পাসপোর্ট ইনডেক্স’-এর হালনাগাদ তথ্যে এই চিত্র উঠে এসেছে; এতে বাংলাদেশি পাসপোর্টের মোবিলিটি স্কোর দাঁড়িয়েছে ৪৮, যার অর্থ আগাম ভিসা ছাড়া বা সহজ শর্তে বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৪৮টি গন্তব্যে ভ্রমণের সুবিধা ভোগ করেন।

সূচকের পদ্ধতি অনুযায়ী, গ্লোবাল র‍্যাংকিংয়ে সমান মোবিলিটি স্কোর অর্জনকারী দেশগুলোকে যৌথভাবে একটি ক্রমে রাখা হয়—সে হিসাবে ৯৭টি ধাপের তালিকায় দক্ষিণ সুদান ও ইরিত্রিয়ার সঙ্গে যৌথভাবে ৯১তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে, ১৯৯টি দেশ ও অঞ্চলকে আলাদাভাবে সাজানো ইন্ডিভিজুয়াল র‍্যাংকিংয়ে বাংলাদেশের স্থান ১৯০তম।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাসপোর্টের শক্তিতে সবার ওপরে রয়েছে মালদ্বীপ এবং একেবারে তলানিতে আফগানিস্তান। বৈশ্বিক তালিকায় ১৮২ মোবিলিটি স্কোর নিয়ে বিশ্বের এক নম্বর শক্তিশালী পাসপোর্টের মর্যাদা ধরে রেখেছে সংযুক্ত আরব আমিরাত। এ ছাড়া ১৭৫ স্কোর নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়ার দুই দেশ সিঙ্গাপুর ও মালয়েশিয়া, আর ১৭৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থান দখল করেছে স্পেন।

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


আর্টন ক্যাপিটাল পাসপোর্ট সূচকে ইন্ডিভিজুয়াল র‍্যাংকিংয়ে ১৯০তম বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

বিশ্বের পাসপোর্টের শক্তি ও আন্তর্জাতিক ভ্রমণসুবিধা নিয়ে কানাডাভিত্তিক বৈশ্বিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান আর্টন ক্যাপিটাল প্রকাশিত সর্বশেষ রিয়েল-টাইম পাসপোর্ট সূচকে ইন্ডিভিজুয়াল র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯০তম এবং গ্লোবাল র‍্যাংকিংয়ে ৯১তম; পাশাপাশি দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে বাংলাদেশ ষষ্ঠ স্থানে রয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) আর্টন ক্যাপিটালের ‘পাসপোর্ট ইনডেক্স’-এর হালনাগাদ তথ্যে এই চিত্র উঠে এসেছে; এতে বাংলাদেশি পাসপোর্টের মোবিলিটি স্কোর দাঁড়িয়েছে ৪৮, যার অর্থ আগাম ভিসা ছাড়া বা সহজ শর্তে বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৪৮টি গন্তব্যে ভ্রমণের সুবিধা ভোগ করেন।

সূচকের পদ্ধতি অনুযায়ী, গ্লোবাল র‍্যাংকিংয়ে সমান মোবিলিটি স্কোর অর্জনকারী দেশগুলোকে যৌথভাবে একটি ক্রমে রাখা হয়—সে হিসাবে ৯৭টি ধাপের তালিকায় দক্ষিণ সুদান ও ইরিত্রিয়ার সঙ্গে যৌথভাবে ৯১তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে, ১৯৯টি দেশ ও অঞ্চলকে আলাদাভাবে সাজানো ইন্ডিভিজুয়াল র‍্যাংকিংয়ে বাংলাদেশের স্থান ১৯০তম।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাসপোর্টের শক্তিতে সবার ওপরে রয়েছে মালদ্বীপ এবং একেবারে তলানিতে আফগানিস্তান। বৈশ্বিক তালিকায় ১৮২ মোবিলিটি স্কোর নিয়ে বিশ্বের এক নম্বর শক্তিশালী পাসপোর্টের মর্যাদা ধরে রেখেছে সংযুক্ত আরব আমিরাত। এ ছাড়া ১৭৫ স্কোর নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়ার দুই দেশ সিঙ্গাপুর ও মালয়েশিয়া, আর ১৭৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থান দখল করেছে স্পেন।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল