দেশে মুখোশধারী একটি গোষ্ঠী এখনো ক্ষমতাচ্যুত ও চিহ্নিত ফ্যাসিস্টদের পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর বনানীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যে ফ্যাসিস্ট সরকার বিগত দিনে হাজারো মানুষকে নির্মমভাবে হত্যা করেছে এবং প্রায় ৩০ হাজার মানুষকে পঙ্গু ও দৃষ্টিহীন করেছে, তাদের ফিরিয়ে আনার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দেশের সর্বস্তরের জনগণকে সচেতন থাকতে হবে। ভবিষ্যতে দেশে যাতে আর কেউ স্বৈরাচারী ও ফ্যাসিস্ট হিসেবে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য এখনই একটি সুনির্দিষ্ট ও কার্যকর 'রোডম্যাপ' তৈরির ওপর জোর দেন তিনি।
আসাদুজ্জামান আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, গণতান্ত্রিক ও স্বৈরাচারমুক্ত বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শ, উদারতা ও ন্যায়বিচারের শিক্ষা অনুসরণ করে দেশের আইনের শাসন প্রতিষ্ঠার তাগিদ দেন তিনি। সেই সঙ্গে অন্ধ বিরোধিতার অপসংস্কৃতি থেকে বেরিয়ে এসে ভুলের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে ও সার্বিক কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আইনমন্ত্রী।

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন