দিকপাল

বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখেন পাকিস্তানের ৬৬%, শ্রীলঙ্কার ৫৬%, ভারতের ২৫%

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | ১০:৪৮ এ এম | প্রিন্ট সংস্করণ

বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখেন পাকিস্তানের ৬৬%, শ্রীলঙ্কার ৫৬%, ভারতের ২৫%

দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর ওপর ওয়াশিংটনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। এতে দেখা গেছে, ভারতের তুলনায় পাকিস্তান ও শ্রীলঙ্কার মানুষেরা বাংলাদেশকে অনেক বেশি ইতিবাচকভাবে দেখেন। পাকিস্তানের ৬৬ শতাংশ এবং শ্রীলঙ্কার ৫৬ শতাংশ মানুষ বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন, যার বিপরীতে ভারতে বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখেন মাত্র ২৫ শতাংশ মানুষ। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) গবেষণা প্রতিবেদনটি পিউ রিসার্চ সেন্টারের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের তুলনায় শ্রীলঙ্কায় বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব ৯ শতাংশ বৃদ্ধি পেলেও ভারতে তা ১০ শতাংশ হ্রাস পেয়েছে। একই জরিপে পাকিস্তান সম্পর্কে শ্রীলঙ্কার ৫৭ শতাংশ এবং বাংলাদেশের ৫৪ শতাংশ মানুষ ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন, যেখানে ভারতে মাত্র ৮ শতাংশ মানুষ পাকিস্তানকে ইতিবাচক হিসেবে দেখেন।

চারটি দেশের সামগ্রিক মনোভাব বিশ্লেষণে দেখা গেছে, একমাত্র শ্রীলঙ্কার প্রতি বাকি তিনটি দেশের উত্তরদাতাদের সর্বোচ্চ ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। নিজ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র কে—এমন প্রশ্নের জবাবে শ্রীলঙ্কার ৬৩ শতাংশ মানুষ ভারতের নাম বলেছেন। তবে বাংলাদেশ ও পাকিস্তানের উত্তরদাতারা ভারতকে তাঁদের দেশের জন্য সবচেয়ে বড় অর্থনৈতিক ও ভৌগোলিক হুমকি হিসেবে উল্লেখ করেছেন।

আন্তর্জাতিক বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আস্থার বিষয়ে জানতে চাওয়া হলে শ্রীলঙ্কায় সর্বোচ্চ ইতিবাচক সাড়া পাওয়া গেছে। অন্যদিকে বাংলাদেশে এই আস্থার হার ৪২ শতাংশ হলেও পাকিস্তানে তা মাত্র ৪ শতাংশে নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখেন পাকিস্তানের ৬৬%, শ্রীলঙ্কার ৫৬%, ভারতের ২৫%

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর ওপর ওয়াশিংটনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। এতে দেখা গেছে, ভারতের তুলনায় পাকিস্তান ও শ্রীলঙ্কার মানুষেরা বাংলাদেশকে অনেক বেশি ইতিবাচকভাবে দেখেন। পাকিস্তানের ৬৬ শতাংশ এবং শ্রীলঙ্কার ৫৬ শতাংশ মানুষ বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন, যার বিপরীতে ভারতে বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখেন মাত্র ২৫ শতাংশ মানুষ। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) গবেষণা প্রতিবেদনটি পিউ রিসার্চ সেন্টারের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের তুলনায় শ্রীলঙ্কায় বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব ৯ শতাংশ বৃদ্ধি পেলেও ভারতে তা ১০ শতাংশ হ্রাস পেয়েছে। একই জরিপে পাকিস্তান সম্পর্কে শ্রীলঙ্কার ৫৭ শতাংশ এবং বাংলাদেশের ৫৪ শতাংশ মানুষ ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন, যেখানে ভারতে মাত্র ৮ শতাংশ মানুষ পাকিস্তানকে ইতিবাচক হিসেবে দেখেন।

চারটি দেশের সামগ্রিক মনোভাব বিশ্লেষণে দেখা গেছে, একমাত্র শ্রীলঙ্কার প্রতি বাকি তিনটি দেশের উত্তরদাতাদের সর্বোচ্চ ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। নিজ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র কে—এমন প্রশ্নের জবাবে শ্রীলঙ্কার ৬৩ শতাংশ মানুষ ভারতের নাম বলেছেন। তবে বাংলাদেশ ও পাকিস্তানের উত্তরদাতারা ভারতকে তাঁদের দেশের জন্য সবচেয়ে বড় অর্থনৈতিক ও ভৌগোলিক হুমকি হিসেবে উল্লেখ করেছেন।

আন্তর্জাতিক বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আস্থার বিষয়ে জানতে চাওয়া হলে শ্রীলঙ্কায় সর্বোচ্চ ইতিবাচক সাড়া পাওয়া গেছে। অন্যদিকে বাংলাদেশে এই আস্থার হার ৪২ শতাংশ হলেও পাকিস্তানে তা মাত্র ৪ শতাংশে নেমে এসেছে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল