মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে ৫ জন নারী-পুরুষকে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার (৭ আগস্ট ২০২৬) ভোর ৪টার দিকে ধলা সীমান্তে এই ঘটনা ঘটে।
ধলা বিওপির সীমান্ত পিলার ১৩৫/৪-এস এলাকায় বিজিবির সতর্ক অবস্থানের কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এই চেষ্টা সফল হতে পারেনি। বিজিবি জানায়, ভারতের প্রায় ১৫০ গজ অভ্যন্তরে ধলা মাঠ এলাকা দিয়ে চারজন পুরুষ ও একজন নারীকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছিল বিএসএফ। তবে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে সীমান্তে ব্যারিকেড দিয়ে তা প্রতিহত করেন।
ধলা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার নিজাম উদ্দীন শিকদার জানিয়েছেন, সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশ বা পুশইন করতে দেওয়া হবে না। স্থানীয় সূত্রে জানা গেছে, বিজিবির কঠোর বাধার মুখে পরে পুশইনের শিকার ওই পাঁচ ব্যক্তিকে বিএসএফ সদস্যরা ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে গেছে।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন