দিকপাল

জাতিসংঘে ভাষণ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

সুমাইয়া জাবির
সুমাইয়া জাবির ন্যাশনাল ডেস্ক এডিটর
প্রকাশ : শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ | ১১:২৪ এ এম | প্রিন্ট সংস্করণ

জাতিসংঘে ভাষণ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তাঁর সভাপতিত্বেই সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, যা দেশের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে।

কূটনৈতিক ও দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নিউইয়র্কে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে এবং ২৪ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদে ভাষণ দিতে পারেন। সফরকালে বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে। নিউইয়র্কের কর্মসূচি শেষে ২৫ সেপ্টেম্বর তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।

পরবর্তী ধাপে ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো সফরের সম্ভাবনা রয়েছে। সিলিকন ভ্যালি ও বে এরিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রযুক্তিবিদ ও উদ্যোক্তাদের দেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে সম্পৃক্ত করাই এই সফরের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, সফরের মূল পরিকল্পনা ঠিক থাকলেও চূড়ান্ত সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

জাতিসংঘে ভাষণ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তাঁর সভাপতিত্বেই সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, যা দেশের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে।

কূটনৈতিক ও দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নিউইয়র্কে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে এবং ২৪ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদে ভাষণ দিতে পারেন। সফরকালে বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে। নিউইয়র্কের কর্মসূচি শেষে ২৫ সেপ্টেম্বর তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।

পরবর্তী ধাপে ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো সফরের সম্ভাবনা রয়েছে। সিলিকন ভ্যালি ও বে এরিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রযুক্তিবিদ ও উদ্যোক্তাদের দেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে সম্পৃক্ত করাই এই সফরের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, সফরের মূল পরিকল্পনা ঠিক থাকলেও চূড়ান্ত সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রক্রিয়াধীন রয়েছে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল