সৌদি আরবে কর্মরত কোনো বাংলাদেশি কর্মীর আকামা (রেসিডেন্স পারমিট) মূল নিয়োগকর্তা বা কফিল নবায়ন না করলেও এখন থেকে দ্রুততম সময়ের মধ্যে অন্য কোনো নিয়োগকর্তার অধীনে তা নবায়নের সুযোগ মিলবে। এতে করে বাংলাদেশি প্রবাসীদের আর কোনো আইনি জটিলতায় পড়তে হবে না বলে নিশ্চিত করেছেন সৌদি আরবের হিউম্যান রিসোর্সেসের ডেপুটি মিনিস্টার মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা। গত মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে সৌদির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এই সিদ্ধান্ত প্রকাশ করে।
বৈঠকে উভয় দেশের শ্রমবাজার জোরদারে বেশ কিছু কৌশলগত প্রস্তাব পেশ করা হয়। কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা আরবি ভাষায় দক্ষ হওয়ায় প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে সৌদিতে তাদের কর্মসংস্থানের বিশেষ আহ্বান জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। পাশাপাশি প্রবাসীদের দক্ষতা বৃদ্ধিতে বাংলাদেশে একটি ‘সৌদি-বাংলাদেশ যৌথ কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা এবং আইটি, স্বাস্থ্যসেবা ও নির্মাণ খাতসহ বিভিন্ন ক্ষেত্রে পেশাদার কর্মী নিয়োগে যোগ্যতা স্বীকৃতির প্রস্তাব উত্থাপন করা হয়। ২০৩৪ সালের বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশে থেকে অধিক দক্ষ কর্মী নেওয়া ও নারী গৃহকর্মীদের সুরক্ষা নিশ্চিতের তাগিদ দেন প্রতিমন্ত্রী মো. নুরুল হক। এছাড়া সফর জেলে আটক থাকা বাংলাদেশি কর্মীদের সাধারণ ক্ষমার আওতায় আনার অনুরোধ জানানো হলে সৌদি প্রতিনিধিদল বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস প্রদান করে।

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন