সরকারি তিতুমীর কলেজে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা ও মারধরের অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রদলের বিরুদ্ধে। এতে তিতুমীর কলেজ শাখা ছাত্রশক্তির আহ্বায়ক সাখাওয়াত হোসাইন এবং সদস্য সচিব আল নোমান নিরব আহত হয়েছেন। আজ বুধবার (৫ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে কলেজের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই মারধরের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহত নেতাদের বরাতে জানা যায়, অডিটোরিয়ামে অনুষ্ঠান চলাকালে তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেনের নেতৃত্বে একদল নেতাকর্মী ছাত্রশক্তির নেতাদের ওপর হঠাৎ চড়াও হন। কোনো প্রকার বাকবিতণ্ডা বা উসকানি ছাড়াই সাখাওয়াত হোসাইন ও আল নোমান নিরবকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। পরবর্তীতে উপস্থিত সাধারণ শিক্ষার্থীরা তাঁদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
হামলার পর এ ঘটনাকে কেন্দ্র করে তিতুমীর কলেজ ক্যাম্পাসে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত সদস্য সচিব আল নোমান নিরব ক্ষোভ প্রকাশ করে জানান, কোনো পূর্বসংঘাত বা কথা-কাটাকাটি ছাড়াই ছাত্রদলের নেতাকর্মীরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে বক্তব্য জানতে কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন বা অভিযুক্ত নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন