সরকারি টিসিবির ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভনে ঘরে ঢুকে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ঠাকুরগাঁওয়ের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ইউপি সদস্যের নাম মো. আলাউদ্দীন (৫৬)। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার ৭ নম্বর চিলারং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুরে চিলারং গ্রামে কিশোরীর বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত ইউপি সদস্য এনআইডি কার্ডের ফটোকপি চাওয়ার বাহানায় ঘরে প্রবেশ করেন। স্বজনদের অনুপস্থিতির সুযোগ নিয়ে তিনি কিশোরীর গায়ে হাত দেন এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। কিশোরী আত্মরক্ষার্থে খাটের নিচে লুকিয়ে পড়ে এবং একপর্যায়ে ঘর থেকে বেরিয়ে ডাক-চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন। এ সময় ইউপি সদস্য চতুরতার সাথে সটকে পড়েন।
পরে দিনাজপুরে ডাক্তার দেখাতে যাওয়া ভুক্তভোগীর দিনমজুর বাবা রাতে বাড়ি ফিরে মেয়ের গলার আঁচড়সহ অসুস্থতা দেখে তাকে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ঠাকুরগাঁওয়ে ভর্তি করান। ঘটনার বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কথা বলতে গেলে অভিযুক্ত ইউপি সদস্য তাঁদের উল্টো দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ পলাতক আসামি আলাউদ্দীনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।

বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন