দিকপাল

রাষ্ট্রপতি পদে দলীয় সিদ্ধান্তেই প্রার্থী দেবে বিএনপি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ২৭ জুলাই ২০২৬ | ০৬:২৭ পি এম | প্রিন্ট সংস্করণ

রাষ্ট্রপতি পদে দলীয় সিদ্ধান্তেই প্রার্থী দেবে বিএনপি: মির্জা ফখরুল

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার (২৭ জুলাই ২০২৬) রংপুরের টার্মিনালস্থ বিআরডিবি’র বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বিএনপির গণতান্ত্রিক চর্চা নিয়ে ওঠা সমালোচনার জবাবে মির্জা ফখরুল বলেন, “বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলেন, তাদের হয় জ্ঞানের অভাব রয়েছে, নয়তো তাদের মানসিকতা সেভাবেই গড়ে উঠেছে। বিএনপি একটি শতভাগ গণতান্ত্রিক রাজনৈতিক দল।” জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যের প্রসঙ্গে তিনি মন্তব্য করে বলেন, “তিনি যেন গণতন্ত্র সম্পর্কে আরও ভালোভাবে পড়াশোনা করেন। জামায়াতে ইসলামী নিজেরা গণতান্ত্রিক দল কি না, সেটি তাদেরই বিবেচনা করা উচিত।”

সরকারের চার মাসের পথচলা ও জনকল্যাণমুখী উদ্যোগ তুলে ধরে তিনি জানান, ইতোমধ্যে কৃষির উন্নয়নে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করা হয়েছে। এছাড়া রংপুরের পল্লী মেলা ও চেক বিতরণ অনুষ্ঠানে তিনি ঘোষণা দেন, নারী ক্ষমতায়নের লক্ষ্যে চলতি বছরের মধ্যে ৪১ লাখ পরিবারকে আড়াই হাজার টাকা করে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। পাশাপাশি কৃষক কার্ড এবং ইমাম, মুয়াজ্জিন, গির্জার পাদরীদের ভাতার আওতায় নিয়ে আসা হয়েছে।

রংপুর ও রাজশাহী বিভাগকে কৃষির প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, এ অঞ্চলের তৈরি হস্তশিল্প, কার্পেট ও চাদর বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। বিগত সরকারের ১৫ বছরের শাসনের কথা উল্লেখ করে তিনি বলেন, “আগের ফ্যাসিস্ট সরকারের কারণে আমরা কঠিন সময় পার করছি। তবে নিজেদের উদ্যোগ থাকলে সরকার উন্নয়নের সকল সহযোগিতা প্রদান করবে।”

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ২৭ জুলাই ২০২৬

রাষ্ট্রপতি পদে দলীয় সিদ্ধান্তেই প্রার্থী দেবে বিএনপি: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল