দিকপাল

আন্তর্জাতিক মানের প্রাথমিক শিক্ষায় সরকারের বড় সংস্কার উদ্যোগ

মোঃ রফিকুল ইসলাম
মোঃ রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
প্রকাশ : সোমবার, ০৬ জুলাই ২০২৬ | ০৫:৫৫ পি এম | প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক মানের প্রাথমিক শিক্ষায় সরকারের বড় সংস্কার উদ্যোগ

প্রাথমিক শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে নতুন কারিকুলাম, সমন্বিত শিক্ষক নীতিমালা, প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষ এবং বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে সরকার। আজ সোমবার (৬ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের পর আগারগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, শেখার ঘাটতি কমানো এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ, প্রযুক্তিনির্ভর পাঠদান, পুনর্বিন্যাস করা কারিকুলাম, শিক্ষক উন্নয়ন নীতিমালা এবং বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, গত চার মাস ধরে দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের বাস্তব চিত্র পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি রাজধানীর সরকারি প্রাথমিক বিদ্যালয় আধুনিকায়নে চলমান ‘দৃষ্টিনন্দন’ প্রকল্পের আওতায় অবকাঠামোগত ঘাটতিও মূল্যায়ন করা হচ্ছে। বিদ্যালয় পরিদর্শনের সময় শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের শেখার অগ্রগতি যাচাই করা হয়েছে। অধিকাংশ শিক্ষার্থী সন্তোষজনকভাবে এগিয়ে থাকলেও নির্দিষ্ট বিষয়ে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে।

ববি হাজ্জাজ বলেন, বর্তমান কারিকুলামকে আরও সহজ, কার্যকর ও শিক্ষার্থীকেন্দ্রিক করতে পুনর্বিন্যাসের কাজ চলছে। একই সঙ্গে শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ, ধারাবাহিক পেশাগত উন্নয়ন (সিপিডি), কর্মদক্ষতা মূল্যায়ন (কেপিআই), তদারকি এবং উপজেলা ও জেলা পর্যায়ের প্রশিক্ষণ কাঠামো অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত শিক্ষক নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।

প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার আওতায় ভিডিও লেসন, স্মার্ট ক্লাসরুম, ফ্ল্যাট প্যানেল, তাৎক্ষণিক মূল্যায়ন ব্যবস্থা এবং শিক্ষার্থীদের শেখার ঘাটতি শনাক্ত করে পুনরায় শেখানোর ব্যবস্থাও চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি জোর দিয়ে বলেন, সরকারের লক্ষ্য কেবল অবকাঠামো উন্নয়ন নয়, বরং শিক্ষার গুণগত মানে মৌলিক পরিবর্তন আনা। এ লক্ষ্য অর্জনে শিক্ষার্থী, শিক্ষক, প্রশাসন, প্রযুক্তি ও কারিকুলামকে সমন্বিতভাবে উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এই মতবিনিময় সভায় প্রাথমিক শিক্ষা ঢাকা অঞ্চলের বিভাগীয় উপপরিচালক মো. আবদুল আজিজ, ঢাকা জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন থানার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ০৬ জুলাই ২০২৬

আন্তর্জাতিক মানের প্রাথমিক শিক্ষায় সরকারের বড় সংস্কার উদ্যোগ

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল