দিকপাল

ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে মাছের পোনা ছেড়ে ডাকসুর প্রতীকী প্রতিবাদ

ইয়াসরির মাহবুব
ইয়াসরির মাহবুব স্টাফ রিপোর্টার
প্রকাশ : সোমবার, ১৩ জুলাই ২০২৬ | ০৩:৩৫ পি এম | প্রিন্ট সংস্করণ

ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে মাছের পোনা ছেড়ে ডাকসুর প্রতীকী প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে দীর্ঘদিন ধরে চলা জলাবদ্ধতার প্রতিবাদে এক ব্যতিক্রমধর্মী প্রতীকী কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার (১৩ জুলাই) দুপুর আড়াইটায় মাঠের জমে থাকা পানিতে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে এই প্রতিবাদ জানানো হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং বিভিন্ন হল সংসদের প্রতিনিধিরা এই কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই মাঠটিতে হাঁটুসমান পানি জমে যায়। দিনের পর দিন এই পানি নিষ্কাশন না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিয়মিত ক্রীড়াচর্চা ও খেলাধুলা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘদিনের এই ভোগান্তি নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা এই অভিনব প্রতিবাদের পথ বেছে নিয়েছেন।

মাছ অবমুক্তকরণ কর্মসূচির ব্যাপারে ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে বারবার বাজেট সংকটের অজুহাত দেওয়া হয়। অথচ এই মাঠ সংস্কারের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ইতোমধ্যে দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ পাওয়ার পরও প্রশাসনের চরম উদাসীনতায় মাঠের কোনো দৃশ্যমান অগ্রগতি বা সংস্কার পরিলক্ষিত হচ্ছে না। দ্রুত এই জলাবদ্ধতা নিরসন এবং মাঠটি খেলার উপযোগী করার দাবিতেই তারা এই প্রতীকী কর্মসূচির আয়োজন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠটি শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলনের একমাত্র বড় চত্বর। কিন্তু প্রতি বছরই বর্ষা মৌসুমে মাঠটি কার্যত পুকুরে পরিণত হয়। দীর্ঘ সময় পানি জমে থাকায় মাঠের ঘাস নষ্ট হওয়াসহ চারপাশের পরিবেশ দূষিত হচ্ছে। বিসিবির অর্থায়নে মাঠের আধুনিকায়ন ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের কাজ শুরু করার কথা থাকলেও আমলাতান্ত্রিক জটিলতা ও প্রশাসনিক ধীরগতির কারণে প্রকল্পটির অগ্রগতি থমকে আছে। ফলে ক্ষোভ বাড়ছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে, যার বহিঃপ্রকাশ হিসেবে আজ এই প্রতীকী আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ১৩ জুলাই ২০২৬

ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে মাছের পোনা ছেড়ে ডাকসুর প্রতীকী প্রতিবাদ

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল