যুক্তরাষ্ট্রের নতুন দফা বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে ব্যাপক পাল্টা আক্রমণ শুরু করেছে ইরান।
আজ সোমবার (১৩ জুলাই) ভোরে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশজুড়ে জরুরি অ্যালার্ম সাইরেন সক্রিয় করে।
আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন সামরিক আগ্রাসনের জবাবে তাদের মহাকাশ প্রতিরক্ষা বাহিনী ‘চোখের বদলে চোখ’ নীতির অংশ হিসেবে এই পাল্টা হামলা চালাচ্ছে। বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের (৫ম ফ্লিট) সদর দপ্তর এবং শেখ ঈসা বিমান ঘাঁটির হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্র, পি-৮ যুদ্ধবিমান রাখার হ্যাঙ্গার ও ড্রোন কমান্ড সেন্টার লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
একই সময়ে বাহরাইনের পাশাপাশি কুয়েতের দুটি প্রধান সামরিক বিমান ঘাঁটি ও জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতেও তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। কুয়েতের আকাশসীমায় বেশ কিছু ড্রোন ও মিসাইল প্রতিহত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। অন্যদিকে জর্ডানের আকাশে চারটি মিসাইল ভূপাতিত করা হয়েছে বলে আম্মান প্রশাসন নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত কয়েকদিন ধরেই হরমুজ প্রণালি ও ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে ইরানি বাহিনীর কড়াকড়ি এবং যুক্তরাষ্ট্রের পাল্টা হামলাকে কেন্দ্র করে এই উত্তেজনা চরম আকার ধারণ করেছে।
যুক্তরাষ্ট্রের এই নতুন বিমান হামলার পরই ইরান সমঝোতার ভঙ্গুর যুদ্ধবিরতি পুরোপুরি সমাপ্ত ঘোষণা করে উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত মার্কিন স্বার্থ ও তাদের মিত্রদের ওপর সর্বাত্মক আক্রমণ শুরু করেছে।

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন