দিকপাল

ইউক্রেনকে কঠোর বার্তা পুতিনের

শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : শুক্রবার, ১০ জুলাই ২০২৬ | ১১:২৩ এ এম | প্রিন্ট সংস্করণ

ইউক্রেনকে কঠোর বার্তা পুতিনের

ইউক্রেনীয় বাহিনীর ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখেও রাশিয়ার সামরিক নীতি বা রাজনৈতিক অবস্থানে কোনো পরিবর্তন আসবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি ইউক্রেন রাশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদার করার পর এই কড়া প্রতিক্রিয়া জানান তিনি। পুতিন দৃঢ়তার সঙ্গে বলেন, কিয়েভ যত চেষ্টাই করুক না কেন, মস্কোকে দমাতে বা টলাতে পারবে না।

বর্তমানে মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার কারণে ইউক্রেন যুদ্ধ বিশ্ব গণমাধ্যমে কিছুটা আড়ালে গেলেও মাঠপর্যায়ে দুই পক্ষের এই সংঘাত এখন আরও মারাত্মক রূপ নিচ্ছে। রণক্ষেত্রেও নিজেদের আধিপত্য ধরে রেখেছে রুশ বাহিনী এবং মস্কোর দাবি অনুযায়ী, সম্প্রতি তারা পূর্ব ইউক্রেনের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর ‘কস্তিয়ানতিনিভকা’ সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

ক্রেমলিন থেকে মন্ত্রিসভার এক ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়ে পুতিন বলেন, শত্রুরা মূলত রাশিয়ার জ্বালানি খাতে হামলা চালিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করতে চাইছে এবং তারা ভাবছে এতে রাশিয়া অস্থির হয়ে পড়বে। কিন্তু বাস্তবতা হলো রাশিয়ার জ্বালানি ব্যবস্থা বিশ্বের সবচেয়ে সহনশীল ও শক্তিশালী ব্যবস্থা। এসব হামলা রাশিয়ার অর্থনীতিকে ধ্বংস করতে পারবে না এবং সাধারণ মানুষের মনেও ভয় ঢোকাতে পারবে না। যে অশুভ লক্ষ্য নিয়ে শত্রুরা হামলা চালাচ্ছে, সেই লক্ষ্য তারা কখনোই অর্জন করতে পারবে না। উল্লেখ্য, ক্রিমিয়ায় যাওয়ার পথে ইউক্রেনীয় বাহিনীর হামলায় গত সপ্তাহেই ৩৮ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২৭০ জন আহত হয়েছেন, যাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে নিন্দা জানিয়েছে মস্কো।

অন্যদিকে, ইউক্রেনকে আকাশ সুরক্ষায় শক্তিশালী করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার একটি বড় প্রস্তাব দিয়েছেন। তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্যাট্রিয়ট তৈরির লাইসেন্স দেবে এবং কীভাবে এটি বানাতে হয় তা বুঝিয়ে দিলে ইউক্রেন খুব দ্রুতই নিজস্ব উৎপাদন শুরু করতে পারবে।

প্যাট্রিয়ট বিশ্বের অন্যতম শক্তিশালী ও ব্যয়বহুল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা শত্রুর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করতে সক্ষম এবং এর একটি পূর্ণাঙ্গ ব্যাটারির দাম প্রায় ১০০ কোটি ডলার। যুক্তরাষ্ট্র বছরে মাত্র ৬০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরি করে বিধায় এর উৎপাদন অত্যন্ত সময়সাপেক্ষ। তবে সমর বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ব্যাপক বৃদ্ধি পাওয়ায় এবং গত সপ্তাহে কিয়েভে একাধিক হামলায় কয়েক ডজন মানুষ প্রাণ হারানোয় ইউক্রেনের জন্য এই প্রতিরক্ষা ব্যবস্থাটি বর্তমানে সবচেয়ে বেশি জরুরি। ইউক্রেন আগেই যুক্তরাষ্ট্রের কাছে এই লাইসেন্স চেয়ে আবেদন করেছিল এবং ট্রাম্পের এই ঘোষণা সেই আবেদনের একটি ইতিবাচক ও কার্যকর সাড়া বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ইউক্রেনকে কঠোর বার্তা পুতিনের

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল