চলমান ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে নিয়ে গেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা লিওনেল মেসি। তবে টুর্নামেন্টে দারুণ ছন্দে থাকার মাঝেই তাঁর ওপর ঝুলছে এক ম্যাচের ঘরোয়া নিষেধাজ্ঞার ঝুঁকি। ক্রীড়াভিত্তিক গণমাধ্যম বোলাভিপের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে যদি আর্জেন্টিনা পৌঁছায়, তবে মেসিকে আগামী ১৯ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে। এর ঠিক ১০ দিন পর, ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (MLS) জনপ্রিয় ‘অল-স্টার ম্যাচ’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর্জেন্টিনা ফাইনালে উঠলে অতিরিক্ত ক্লান্তি বা বিশ্রামের প্রয়োজনের কারণে মেসি এই অল-স্টার ম্যাচটি মিস করতে পারেন। আর এখানেই তৈরি হয়েছে আইনি জটিলতা।
এমএলএস-এর লিগ নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি উপযুক্ত বা লিগ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত মেডিকেল কারণ (ইনজুরি) ছাড়া অল-স্টার ম্যাচে অংশ না নেন, তবে পরবর্তী নিয়মিত লিগ ম্যাচের জন্য তাঁকে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়।
অতিরিক্ত ম্যাচ খেলার ক্লান্তিজনিত কারণে অল-স্টার ম্যাচ মিস করে নিষেধাজ্ঞা পাওয়ার ঘটনা মেসির জন্য এবারই প্রথম নয়। এর আগে গত বছরও অত্যধিক ক্লান্তির কারণে অল-স্টার গেম থেকে ছুটি নিয়েছিলেন লিওনেল মেসি এবং তাঁর ইন্টার মায়ামি সতীর্থ জর্দি আলবা। কোনো ইনজুরি না থাকা সত্ত্বেও স্রেফ বিশ্রামের জন্য ম্যাচটি মিস করায় এমএলএস-এর নিয়ম অনুযায়ী পরবর্তীতে তাঁদের দুজনকে এক ম্যাচের নিষেধাজ্ঞা পোহাতে হয়েছিল।
চলতি ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ইতোমধ্যে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে, যেখানে সেমিফাইনালের টিকিট কাটার লড়াইয়ে তারা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। বিশ্বকাপের চলতি আসরে এখন পর্যন্ত ৮টি গোল করে দুর্দান্ত ফর্মে রয়েছেন ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

শুক্রবার, ১০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন