প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধি ও নাগরিক সেবা আরও সহজ করতে দেশে নতুন আরও ৩টি উপজেলা গঠন করেছে সরকার। চট্টগ্রাম জেলার ফটিকছড়িকে ভেঙে ‘ফটিকছড়ি উত্তর’, ময়মনসিংহ জেলার গফরগাঁওকে ভেঙে ‘দক্ষিণ গফরগাঁও’ এবং কুমিল্লা জেলার মুরাদনগরকে ভেঙে ‘বাঙ্গরা’ নামে নতুন এই ৩টি উপজেলা গঠন করা হয়েছে। গত বুধবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের নিকার-১ শাখা থেকে এই সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১২১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এই নতুন উপজেলাগুলো গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে এবং নতুন এই প্রশাসনিক ইউনিটগুলোর কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন সরকারি অফিসের জনবল ও কাঠামো (অফিস সেট-আপ) অনুমোদন করেছে সরকার।
নতুন গঠিত ফটিকছড়ি উত্তর উপজেলাটি মূল ফটিকছড়ি উপজেলার উত্তরাঞ্চলের ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে। এই ইউনিয়নগুলো হলো—বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভজপুর, হারুয়ালছড়ি এবং সুয়াবিল। অন্যদিকে, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা। এর অন্তর্ভুক্ত ইউনিয়নগুলো হলো—মশাখালী, পাঁচবাগ, উস্থি, লংগাইর, পাইথল, দত্তের বাজার, নিগুয়ারী এবং টাংগাব।
এছাড়া কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে ‘বাঙ্গরা’ নামে নতুন উপজেলাটি গঠন করা হয়েছে। এই উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়নগুলো হলো—শ্রীকাইল, আকুবপুর, আন্দিকোট, পূর্বধৈইর (পূর্ব), পূর্বধৈইর (পশ্চিম), বাঙ্গরা (পূর্ব), বাঙ্গরা (পশ্চিম), চাপিতলা, রামচন্দ্রপুর (উত্তর) এবং টনকী। নতুন এই ৩টি উপজেলা যুক্ত হওয়ার ফলে দেশে মোট উপজেলার সংখ্যা আরও বাড়ল, যা সংশ্লিষ্ট এলাকার স্থানীয় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সরকারের উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন