জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন ও দমন-পীড়নের বিরুদ্ধে জনগণের প্রতিরোধের স্বাভাবিক পরিণতি। দল-মতের ঊর্ধ্বে উঠে সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তাঁর মতে, এই আন্দোলনের লক্ষ্য শুধু সরকার পরিবর্তন নয়, বরং একটি গণতান্ত্রিক ও জনগণকেন্দ্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা।
বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের আয়োজিত ‘মননে জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা ছিল না। দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিরোধ এবং অসংখ্য মানুষের আত্মত্যাগের ধারাবাহিকতায় এই আন্দোলনের জন্ম হয়েছে।
অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি বলেন, জুলাই আন্দোলন দল-মত নির্বিশেষে সমগ্র বাংলাদেশের মানুষের সম্মিলিত আন্দোলন ছিল। তিনি শিক্ষার্থীদের জুলাইয়ের চেতনা ধারণ এবং শহীদদের আত্মত্যাগ সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, বিগত সরকার রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর গুম ও নির্যাতন চালিয়ে দেশকে জিম্মি করে রেখেছিল। নিজের গুম হওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জুলাই আন্দোলনের আদর্শে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন