দিকপাল

চীনে যাচ্ছে বাংলাদেশি কাঁঠাল

মোঃ রফিকুল ইসলাম
মোঃ রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
প্রকাশ : বুধবার, ০৮ জুলাই ২০২৬ | ০৭:২০ পি এম | প্রিন্ট সংস্করণ

চীনে যাচ্ছে বাংলাদেশি কাঁঠাল

চীন সফরে বাংলাদেশি কাঁঠালের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে দেশটিতে কাঁঠাল রপ্তানি করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, চীনে বাংলাদেশি কাঁঠাল অত্যন্ত জনপ্রিয় এবং সাম্প্রতিক চীন সফরে এই ফল রপ্তানির বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।

আজ বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে ময়মনসিংহ-৬ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য কামরুল হাসান মিলনের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই তথ্য জানান। সংসদ সদস্য তাঁর প্রশ্নে উল্লেখ করেন, ময়মনসিংহের ফুলবাড়ীয়া অঞ্চলে প্রচুর পরিমাণে লেবু, আনারস এবং কাঁঠাল উৎপাদন হয়, যা জাতীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে সক্ষম।

গত মাসে মালয়েশিয়া ও চীন সফর শেষ করে আসার অভিজ্ঞতা ব্যক্ত করে প্রধানমন্ত্রী সংসদে বলেন, "আমাদের দেশের কাঁঠাল অত্যন্ত পপুলার। চীনের মানুষ খুব পছন্দ করে কাঁঠাল। বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ তাদের কাছে আমরা কাঁঠাল রপ্তানি করব।"

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে তাঁর আলোচনার সূত্র ধরে তিনি জানান, মালয়েশিয়ার বিখ্যাত ফল 'ডোরিয়ান' দেখতে অনেকটা আমাদের কাঁঠালের মতোই। মালয়েশিয়া প্রতিবছর চীনে প্রায় এক বিলিয়ন ডলারের ডোরিয়ান রপ্তানি করে থাকে। মালয়েশিয়া যদি ডোরিয়ান দিয়ে এত বড় বাজার ধরতে পারে, তবে বাংলাদেশও চীনে কাঁঠাল রপ্তানি করে বিশাল অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে।

সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান আরও জানান, ময়মনসিংহের ফুলবাড়ীয়া এলাকার বন্ধ হয়ে যাওয়া আনারস প্রক্রিয়াজাতকরণ কারখানাটি পুনরায় চালু করার জন্য বর্তমান সরকার ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে। এর মাধ্যমে স্থানীয় কৃষকেরা তাদের উৎপাদিত ফলের ন্যায্য মূল্য পাবেন এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে তা অর্থনীতিতে আরও বড় অবদান রাখবে।

আপনার মতামত লিখুন

দিকপাল

বুধবার, ০৮ জুলাই ২০২৬

চীনে যাচ্ছে বাংলাদেশি কাঁঠাল

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল