বর্তমানে অনেক সরকারি ও আর্থিক সেবা ঘরে বসেই পাওয়া সম্ভব জানিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এসব সেবা সম্পর্কে জনগণকে জানাতে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে। আজ সোমবার (৬ জুলাই) সচিবালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, শুধু বড় বড় প্রকল্প বাস্তবায়ন করলেই লক্ষ্য পূরণ হবে না, বরং সেসব সেবার সুফল সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করার সুনির্দিষ্ট উদ্যোগ নিতে হবে। দৈনন্দিন জীবনে সময়ের সঠিক সদ্ব্যবহার এবং সার্বিক জীবনমান উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহারের কোনো বিকল্প নেই। তাই দেশের সব শ্রেণির মানুষকে ধীরে ধীরে রাষ্ট্রীয় ডিজিটাইজেশনের আওতায় নিয়ে আসতে হবে। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সেবার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে, যাতে সাধারণ মানুষ কোনো ভোগান্তি ছাড়াই ঘরে বসেই প্রয়োজনীয় সেবা নিতে পারেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, ঘরে বসে ডিজিটাল সেবা নিশ্চিত করা গেলে দেশের সাধারণ মানুষের সময় ও অর্থ; দুই-ই সাশ্রয় হবে। সরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সশরীরে গিয়ে প্রথাগত পদ্ধতিতে সেবা নেওয়ার পরিবর্তে মানুষ যাতে অনলাইনেই সহজে ও স্বাচ্ছন্দ্যে সব সেবা পেতে পারে, সেই ধরনের স্থায়ী ব্যবস্থা ও কাঠামো গড়ে তুলতে হবে।

সোমবার, ০৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন