পার্বত্য জেলা বান্দরবানে চলমান সন্ত্রাস বিরোধী যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) একজন সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল শুক্রবার জেলার অত্যন্ত দুর্গম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, আটককৃত কেএনএ সদস্যকে আইনি প্রক্রিয়া শেষে ইতোমধ্যে বান্দরবানের থানচি থানায় হস্তান্তর করা হয়েছে। দুর্গম পাহাড়ের সীমান্ত এলাকাগুলোতে এখনও সেনাবাহিনীর এই চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।
সংশ্লিষ্ট গোয়েন্দা ও নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাহাড়ে শান্তি ও স্থীতিশীলতা বজায় রাখতে এবং বিচ্ছিন্নতাবাদীদের নির্মূল করতে এই অভিযান অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে রয়েছে। ফলে নিরাপত্তার স্বার্থে এবং অভিযানের গোপনীয়তা রক্ষার্থে আটককৃত ব্যক্তির নাম-পরিচয় কিংবা উদ্ধারকৃত অস্ত্রের সুনির্দিষ্ট বিবরণ এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব হয়নি। পাহাড়ি অঞ্চলের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সেনা টহল আরও জোরদার করা হয়েছে।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন