এ বছরের হজ শেষে দেশে ফিরেছেন হাজীরা। এবার শুরু নতুন বছরের প্রস্তুতি। আগামী ২০২৭ সালের পবিত্র হজের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সৌদি আরব ঘোষিত হজ রোডম্যাপ অনুযায়ী বুধবার (১ জুলাই) থেকে প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী হজযাত্রীদের আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের নির্ধারিত হজ রোডম্যাপ অনুসরণ করেই এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ২০২৭ সালের হজে অংশ নিতে ইচ্ছুক ব্যক্তিদের ১ জুলাই থেকে প্রাক-নিবন্ধন শুরু করতে হবে এবং নির্ধারিত সময়সীমার মধ্যেই তা সম্পন্ন করতে হবে।
এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজ কার্যক্রমের রোডম্যাপ প্রকাশ করে দেশটির হজ ও উমরাহ মন্ত্রণালয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের ধর্মবিষয়ক মন্ত্রীদের হাতে আনুষ্ঠানিকভাবে এ রোডম্যাপ তুলে দেওয়া হয়। বাংলাদেশের পক্ষে অনুষ্ঠানে অংশ নেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন শেষ করতে হবে। ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক হজচুক্তি স্বাক্ষরিত হবে। ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে এবং ৮ এপ্রিল শুরু হবে হজ ফ্লাইট। চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ১৫ মে (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বুধবার, ০১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন