দিকপাল

প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবায় সরকারের মেগা প্রকল্প বাজেটে আসছে বিশেষ বরাদ্দ

ইয়াসরির মাহবুব
ইয়াসরির মাহবুব স্টাফ রিপোর্টার
প্রকাশ : শনিবার, ২৭ জুন ২০২৬ | ১২:৪৭ পি এম | প্রিন্ট সংস্করণ

প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবায় সরকারের মেগা প্রকল্প বাজেটে আসছে বিশেষ বরাদ্দ

গ্রাম ও শহরের প্রতিটি প্রতিবন্ধী শিশুকে সরাসরি সরকারি স্বাস্থ্যসেবার আওতায় আনতে একটি বিশেষ ও সমন্বিত প্রকল্প গ্রহণ করেছে সরকার। দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের দোরগোড়ায় এই চিকিৎসাসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য অধিদপ্তর ইতিমধ্যে একটি বড় প্রকল্প প্রস্তুত করেছে। একই সঙ্গে আগামী ৩০ জুন পাস হতে যাওয়া নতুন জাতীয় বাজেটে প্রতিবন্ধী জনগোষ্ঠী এবং প্রতিবন্ধিতা নিরূপণ ও হ্রাসে সুনির্দিষ্ট অর্থনৈতিক বরাদ্দ রাখা হয়েছে।

শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর কড়াইল বস্তিতে ‘সিএসএফ সেন্টার’-এর সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এই গুরুত্বপূর্ণ তথ্য জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। ‘প্রতিটি শিশুর সম্ভাবনার বিকাশে প্রতিবন্ধিতা নিরূপণ, পুনর্বাসন ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, “আমরা অনেক সময় উন্নয়ন বলতে অনেক টাকা হওয়া কিংবা বড় বড় ভবন নির্মাণকে বুঝি। কিন্তু শুধু ভবন দিয়ে সমাজের প্রকৃত ও মানবিক উন্নয়ন হয় না। মানুষ হিসেবে যদি আমরা উন্নত হতে চাই, তবে সমাজে যার সামান্য অসুবিধা বা প্রতিবন্ধিতা আছে, তার প্রতি আমাদের মমত্ববোধ থাকতে হবে। অন্যথায় কেবল ইটের দালানকোঠার উন্নয়ন হবে, সমাজের প্রকৃত রূপান্তর ঘটবে না।”

তিনি সরকারকে অত্যন্ত ‘মানবিক সরকার’ হিসেবে উল্লেখ করে জানান, জন্মগতভাবে বিভিন্ন অসুখে আক্রান্ত শিশুরা যাতে অবহেলায় হারিয়ে না যায় এবং সমাজের মূলধারায় যুক্ত হয়ে লেখাপড়া, কর্মসংস্থান ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ পায়, সে লক্ষ্যে রাষ্ট্র তার কাঠামোতে স্থায়ী পরিবর্তন আনছে। প্রান্তিক পর্যায়ে প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এই বিশেষ প্রকল্পের মাধ্যমে দেশের প্রতিটি উপজেলায় সুনির্দিষ্ট কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও জানান, প্রতিবন্ধী শিশুদের জন্য শুধু স্বাস্থ্যসেবাই নয়, শিক্ষাক্ষেত্রেও সম-অধিকার নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় দীর্ঘমেয়াদি উদ্যোগ নিয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা যাতে অন্য শিশুদের মতো সমান মর্যাদায় পড়াশোনার সুযোগ পায়, সে জন্য শিক্ষকদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি এসব শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ও অবকাঠামো বিশেষ শিশুদের উপযোগী (যেমন- র‍্যাম্প নির্মাণ ও বিশেষ টয়লেট স্থাপন) করে গড়ে তুলতে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কড়াইল বস্তির সুবিধাবঞ্চিত শিশুদের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবায়দা রহমান কড়াইলে এসে যে 'শিশু স্বর্গ' কর্মসূচির উদ্বোধন করেছিলেন, সেই মানবিক উদ্যোগ বছরব্যাপী চালু থাকবে। দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন চিকিৎসাকেন্দ্র ও ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত এই সিএসএফ সেন্টারে এসে প্রান্তিক শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেবেন।

সিএসএফ সেন্টারের জেনারেল সেক্রেটারি আবু ঈসা মোহাম্মদ মঈন উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মুহাম্মদ রুমী এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ২৭ জুন ২০২৬

প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবায় সরকারের মেগা প্রকল্প বাজেটে আসছে বিশেষ বরাদ্দ

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল