বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এ স্মারক স্বাক্ষরিত হয়।
বিএনপির পক্ষে স্মারকে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও দলটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। চীনের কমিউনিস্ট পার্টির পক্ষে স্বাক্ষর করেন দলটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও হাইশিং।
স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতসহ উভয় দেশের উচ্চপদস্থ প্রতিনিধিরা।
এই সমঝোতা স্মারক দুই দলের রাজনৈতিক কর্মকাণ্ড, আদর্শিক আদান-প্রদান ও ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রগুলোকে আরও শক্তিশালী করবে। এটি বিএনপি ও সিপিসির মধ্যে সম্পর্কের ইতিহাসে প্রথম আনুষ্ঠানিক চুক্তি, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই চুক্তির ফলে দুই দলের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে এবং বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে চীনের অংশগ্রহণ ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়বে। তারা মনে করছেন, দুই দেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে এই বোঝাপড়া ভবিষ্যতে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন