জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী, সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের পাশাপাশি সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য মৌসুমি ফলের উপহার পাঠিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সংসদ সূত্রে জানা গেছে, প্রত্যেকের জন্য ১০ কেজি ওজনের একটি করে আমের প্যাকেট পাঠানো হয়েছে। সোমবার (২২ জুন) এসব উপহার সংসদ ভবনে পৌঁছে দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বিরোধীদলীয় নেতার কার্যালয়ের প্রতিনিধিরা সংসদের বিভিন্ন দপ্তরে গিয়ে উপহারসামগ্রী বিতরণ করেন। উপহার হিসেবে দেওয়া প্যাকেটগুলোতে মৌসুমি ফল, বিশেষ করে প্রিমিয়াম মানের আম ছিল।
জামায়াত আমিরের কার্যালয় সূত্রে জানা গেছে, উপহার বিতরণের ক্ষেত্রে সংসদের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সংসদ সদস্যদের পাশাপাশি অফিস সহায়ক, পিয়ন, লিফটম্যান, পরিচ্ছন্নতাকর্মী ও গাড়িচালকরাও এই উপহার পেয়েছেন। উপহার পাওয়া কয়েকজন কর্মকর্তা-কর্মচারী এ উদ্যোগের প্রশংসা করেন। তাদের মতে, সংসদ সচিবালয়ের সব স্তরের কর্মীদের অন্তর্ভুক্ত করে উপহার বিতরণ করায় তারা আনন্দিত।
সংসদ ভবনে উপহার বিতরণের বিষয়টি দিনভর আলোচনার জন্ম দেয়। বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যদের মধ্যেও এ বিষয়ে আগ্রহ দেখা যায়। তবে এ বিষয়ে সংসদ সচিবালয় বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সোমবার, ২২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন