গণভোটের রায় বাস্তবায়ন এবং দেশব্যাপী জনদুর্ভোগ লাঘবের দাবিতে আগামী ২০ জুন (শনিবার) খুলনা মহানগরীতে এক বিশাল বিভাগীয় সমাবেশ করার ডাক দিয়েছে ১১ দলীয় ঐক্যজোট। ওই দিন দুপুর ২টায় খুলনা মহানগরীর ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ বুধবার (১৭ জুন) দুপুরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়া সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ সারির জাতীয় ও আঞ্চলিক নেতারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
জোটের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, আসন্ন এই বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে খুলনা অঞ্চল জুড়ে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সমাবেশকে ঘিরে স্থানীয় সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক সাড়া ও কৌতুহল লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকদের আশা, আগামী ২০ জুনের এই সমাবেশে খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে কয়েক লাখ মানুষের স্বতঃস্ফূর্ত সমাগম ঘটবে, যা ওই অঞ্চলের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে।
১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ খুলনার এই বিভাগীয় সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করতে এবং জনদাবি আদায়ে একাত্মতা প্রকাশ করতে খুলনা বিভাগের সর্বস্তরের জনগণকে নির্দিষ্ট সময়ে দলে দলে সমাবেশে যোগদানের জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন