দিকপাল

বেনজীর ইস্যুতে আমিরাতের পদক্ষেপ, ৩০ দিনের মধ্যে প্রত্যর্পণের আহ্বান

আকাশ মোল্লা
আকাশ মোল্লা স্টাফ রিপোর্টার
প্রকাশ : সোমবার, ১৫ জুন ২০২৬ | ১১:৩৮ এ এম | প্রিন্ট সংস্করণ

বেনজীর ইস্যুতে আমিরাতের পদক্ষেপ, ৩০ দিনের মধ্যে প্রত্যর্পণের আহ্বান

দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশের সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার ভিত্তিতে ইন্টারপোলের কাছে বাংলাদেশের পক্ষ থেকে করা অভিযোগ এবং রেড নোটিশের প্রেক্ষিতে গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো আবুধাবি, যারা বিষয়টি বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো ঢাকাকে আনুষ্ঠানিকভাবে চিঠির মাধ্যমে অবহিত করেছে।

গ্রেপ্তারের পরপরই বেনজীর আহমেদকে আমিরাতের বিচারিক কর্তৃপক্ষের সামনে হাজির করা হয় এবং দেশটির আদালত পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদান করেন। বর্তমানে তিনি আমিরাতের নিরাপত্তা হেফাজতে রয়েছেন। আন্তর্জাতিক আইন ও বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তির বাধ্যবাধকতা অনুযায়ী, গ্রেপ্তারের পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে বাংলাদেশ সরকারকে কূটনৈতিক মাধ্যমের সাহায্যে তাকে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য আনুষ্ঠানিক প্রত্যর্পণপত্র বা প্রত্যর্পণ অনুরোধ জমা দিতে হবে। যদি এই সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনি কাগজপত্র ও প্রক্রিয়া সম্পন্ন করা না হয়, তবে তার পরবর্তী আইনি অবস্থানের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে।

দুদকের অনুসন্ধানে তার বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ ওঠার পর থেকেই তিনি আলোচনায় ছিলেন এবং এক পর্যায়ে দেশত্যাগ করেন। তার দেশত্যাগের পর থেকেই গোয়েন্দা সংস্থাগুলো তাকে নজরদারিতে রেখেছিল এবং ইন্টারপোলের মাধ্যমে তাকে ফিরিয়ে আনার প্রচেষ্টা চালানো হয়। বেনজীর আহমেদের গ্রেপ্তারকে বাংলাদেশে দুর্নীতিবিরোধী অভিযানের একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এখন দেখার বিষয়, বাংলাদেশ সরকার দ্রুততম সময়ের মধ্যে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে পারে কি না।

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ১৫ জুন ২০২৬

বেনজীর ইস্যুতে আমিরাতের পদক্ষেপ, ৩০ দিনের মধ্যে প্রত্যর্পণের আহ্বান

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল