দিকপাল

মানহানি মামলায় কুষ্টিয়া এমপি মুফতি আমির হামজার আদালতে আত্মসমর্পণ

প্রকাশ : রবিবার, ১৪ জুন ২০২৬ | ১২:২৫ পি এম | প্রিন্ট সংস্করণ

মানহানি মামলায় কুষ্টিয়া এমপি মুফতি আমির হামজার আদালতে আত্মসমর্পণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানি মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা আদালতে আত্মসমর্পণ করছেন। আজ রবিবার (১৪ জুন) দুপুরে সিরাজগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে তিনি জামিনের আবেদন করবেন।

সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী আমিনুল ইসলাম মল্লিক জানান, সংসদ সদস্য মুফতি আমির হামজা এই মামলায় এর আগে হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী আজ তিনি সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করে নিয়মিত জামিনের আবেদন পেশ করবেন। আজ দুপুরের দিকেই তিনি আদালতে উপস্থিত হবেন এবং জামিন মঞ্জুরের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট আদালত।

আদালত ও মামলার বিবরণী থেকে জানা গেছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল সিরাজগঞ্জ আদালতে মুফতি আমির হামজার বিরুদ্ধে একটি মানহানি মামলা দায়ের করা হয়। মামলার পর ওই দিনই আদালত আসামির বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন।

তবে নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে দীর্ঘ সময় আদালতে হাজির না হওয়ায় গত ১৭ মে সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার তার বিরুদ্ধে পত্রিকায় হুলিয়া ও বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। এই আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই আজ সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করতে যাচ্ছেন কুষ্টিয়ার এই সংসদ সদস্য।

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ১৫ জুন ২০২৬

মানহানি মামলায় কুষ্টিয়া এমপি মুফতি আমির হামজার আদালতে আত্মসমর্পণ

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল