রাজধানীর আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের পর সেখানে ভর্তি রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রাখতে ঢাকার ছয়টি হাসপাতালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে হাসপাতালটির বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
শুক্রবার রাতে স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় গত ১১ জুন রাজধানীর বড় মগবাজারে অবস্থিত আদ্দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। ফলে হাসপাতালটিতে চিকিৎসাধীন বা সেখান থেকে রেফার করা রোগীদের দ্রুত ও যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা পাওয়া হাসপাতালগুলো হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট।
এর আগে ১১ জুন স্বাস্থ্য অধিদফতর হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের কথা জানায়। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয় গত ২৭ মে হাসপাতালটির একটি ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অক্সিজেনের স্বল্পতা এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকে মৃত্যুর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তদন্ত প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতেই হাসপাতালটির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
গত ২৭ মে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ইউনিটে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে। তদন্তে অক্সিজেন সরবরাহে ঘাটতি ও ব্যবস্থাপনায় অবহেলার বিষয় উঠে এলে হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন