জাতীয় বাজেট মানেই সাধারণ মানুষের প্রশ্ন—কোন পণ্যের দাম বাড়বে, আর কোনটা কমবে? ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এবার মিলেছে স্বস্তির আভাস। শুল্ক, কর ও ভ্যাট কমানোর ফলে নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু পণ্যের দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে।
সবচেয়ে বড় সুখবর এসেছে রান্নাঘরের জন্য। চাল, ডাল, গম, আলু, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি ও ভোজ্যতেলসহ ৬০টি প্রয়োজনীয় কৃষিপণ্যের ওপর উৎসে কর কমানো হয়েছে। ফলে বাজারে এসব পণ্যের দাম কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।
এছাড়া শিশুখাদ্যের দামেও স্বস্তি মিলতে পারে। কফিপ্রেমীদের জন্যও রয়েছে সুখবর—কফির কাঁচামাল আমদানিতে থাকা ৫ শতাংশ শুল্ক তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে সব ধরনের আমদানিকৃত মসলা ও খেজুরের ওপর থেকে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করায় বাজারে এসব পণ্যের দামও কমার সম্ভাবনা তৈরি হয়েছে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন