দিকপাল

ছয় নবজাতকের মৃত্যুতে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ইয়াসরির মাহবুব
ইয়াসরির মাহবুব স্টাফ রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ | ০৪:৪০ পি এম | প্রিন্ট সংস্করণ

ছয় নবজাতকের মৃত্যুতে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। হাসপাতালটির লাইসেন্স বাতিল করার পাশাপাশি সেখানে চিকিৎসাধীন রোগীদের দ্রুত অন্য হাসপাতালে সরিয়ে নেওয়ার জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

​বৃহস্পতিবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. বাবুল হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।

​আদেশে উল্লেখ করা হয়, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে সেই নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় সরকার লাইসেন্স বাতিলের এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

​স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসপাতালটির চিকিৎসা সেবায় গুরুতর অনিয়ম ও গাফিলতির বিষয়টি তদন্তে উঠে এসেছে। জনস্বাস্থ্যের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে হাসপাতালটির সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বর্তমানে ভর্তি থাকা রোগীদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত সময়ের মধ্যে উপযুক্ত অন্য কোনো হাসপাতালে স্থানান্তর করতে বলা হয়েছে।

​এর আগে, আদ্-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যুর ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভুক্তভোগী পরিবারগুলো হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুললে স্বাস্থ্য বিভাগ বিষয়টি তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে। সেই কমিটির প্রতিবেদনের আলোকেই এই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হলো।

​হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সরকারের এই আদেশের পর হাসপাতাল এলাকায় তদারকি বাড়ানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ১৫ জুন ২০২৬

ছয় নবজাতকের মৃত্যুতে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল