দিকপাল

ফেভারিট না হয়েও শিরোপার স্বপ্ন দেখছে ব্রাজিল: ক্যাসেমিরো

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : বুধবার, ০৩ জুন ২০২৬ | ০৯:১৯ পি এম | প্রিন্ট সংস্করণ

ফেভারিট না হয়েও শিরোপার স্বপ্ন দেখছে ব্রাজিল: ক্যাসেমিরো

দীর্ঘ ২৪ বছর ধরে বিশ্বকাপের সোনালি ট্রফি অধরাই রয়ে গেছে ব্রাজিলের কাছে। ২০২৬ ফিফা বিশ্বকাপের আগে তাই শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখা হচ্ছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন, ২০১৮ সালের বিশ্বকাপজয়ী ফ্রান্স এবং শক্তিশালী ইংল্যান্ডকে এগিয়ে রেখেই মূল্যায়ন করা হচ্ছে সেলেসাওদের।

এমন বাস্তবতায় ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো স্বীকার করেছেন, আসন্ন বিশ্বকাপে তার দল ফেভারিট নয়। তবে এটিকে নেতিবাচক হিসেবে দেখছেন না ৩৪ বছর বয়সী এই তারকা।

মঙ্গলবার (২ জুন) বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর ক্যাসেমিরো বলেন, “হয়তো এবার আমরা এক ধাপ পিছিয়ে আছি। কিন্তু আমরা সতর্ক, মনোযোগী এবং প্রস্তুত। ভালো ছন্দ নিয়ে বিশ্বকাপে যেতে চাই এবং সেখানে স্মরণীয় একটি আসর কাটানোর লক্ষ্য আমাদের।”

বিশ্বকাপের প্রস্তুতি ব্যাহত হওয়ার পেছনে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সাম্প্রতিক পরিবর্তনগুলোকেও কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। নতুন সভাপতি নির্বাচন, কোচ পরিবর্তন এবং দলকে ঘিরে নানা অস্থিরতা প্রস্তুতির পথে চ্যালেঞ্জ তৈরি করেছে বলে মনে করেন এই মিডফিল্ডার।

ক্যাসেমিরো বলেন, “সভাপতি পরিবর্তন, কোচ বদল এবং বিভিন্ন অস্থিরতার কারণে সময়টা সহজ ছিল না। কার্লো আনচেলত্তির মতো অভিজ্ঞ কোচের অধীনে কাজ করছি, তবে বাস্তবতা হলো আমরা একসঙ্গে অনুশীলনের সুযোগ পেয়েছি খুবই সীমিত সময়।”

তবে প্রতিকূলতার মধ্যেও দলের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাস হারাচ্ছেন না তিনি। তার বিশ্বাস, অভিজ্ঞতা ও তরুণদের উদ্যমের সমন্বয়ে শক্তিশালী দল হিসেবেই বিশ্বকাপে মাঠে নামবে ব্রাজিল।

আগামী ১১ জুন শুরু হবে ২০২৬ ফিফা বিশ্বকাপ। ‘গ্রুপ সি’-তে থাকা ব্রাজিল নিজেদের অভিযান শুরু করবে ১৩ জুন নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। বিশ্বমঞ্চে হারানো গৌরব ফিরিয়ে আনাই এখন সেলেসাওদের প্রধান লক্ষ্য।

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ১৫ জুন ২০২৬

ফেভারিট না হয়েও শিরোপার স্বপ্ন দেখছে ব্রাজিল: ক্যাসেমিরো

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল