নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং আমদানির বিকল্প উৎস সম্প্রসারণের লক্ষ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মধ্যে পাঁচ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মধ্য দিয়ে পাকিস্তানের সঙ্গে সরকারি পর্যায়ে (জি-টু-জি) বাণিজ্য সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হলো।
রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এবং পাকিস্তানের পক্ষে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার ইমরান হায়দার চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ উভয় দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক অনুযায়ী, দুই দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান নিজেদের চাহিদা ও পারস্পরিক সম্মতির ভিত্তিতে সব ধরনের চাল, গম, পরিশোধিত ও অপরিশোধিত চিনি, সয়াবিন ও পাম অলিনসহ বিভিন্ন ভোজ্যতেল, তিল, আলু, পেঁয়াজ, মসুর ডাল, ছোলা, চা, আনারস, কাঁঠাল, খেজুর এবং সারসহ বিভিন্ন কৃষিপণ্য ও কৃষি উপকরণ আমদানি-রপ্তানি করতে পারবে। তবে এই সমঝোতা তাৎক্ষণিক ক্রয়-বিক্রয়ের চূড়ান্ত চুক্তি নয়; বরং কোনো পক্ষ নির্দিষ্ট পণ্য সংগ্রহ করতে চাইলে পণ্যের মান, পরিমাণ ও সরবরাহের সময় উল্লেখ করে লিখিত প্রস্তাব দেবে এবং দর-কষাকষির মাধ্যমে পণ্যভিত্তিক পৃথক চুক্তি চূড়ান্ত করবে।
অনুষ্ঠানে বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, এ সমঝোতা স্মারকের মাধ্যমে দুই দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরাসরি ও সুসংগঠিত বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠবে, যা নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কৃষিপণ্য আমদানি-রপ্তানিতে নতুন সুযোগ সৃষ্টি করবে। অন্যদিকে, পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার জানান, পাকিস্তানে বাসমতি চাল, পেঁয়াজ, আলু ও মসলাসহ বিভিন্ন কৃষিপণ্যের উদ্বৃত্ত মজুত রয়েছে এবং বাংলাদেশের চাহিদা অনুযায়ী তা সরবরাহে পাকিস্তান প্রস্তুত। তিনি আরও জানান, বাংলাদেশ থেকে আমদানিকৃত হাইড্রোজেন পারঅক্সাইডের ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার এবং বছরে ১০ হাজার মেট্রিক টন চা আমদানিতে শুল্কমুক্ত কোটা বহাল রেখেছে পাকিস্তান; পাশাপাশি গত অক্টোবরে ঢাকা থেকে বাংলাদেশি আনারসের প্রথম চালান করাচিতে পৌঁছেছে।
টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বলেন, এ সমঝোতা স্মারক কেবল আনুষ্ঠানিক দলিল হিসেবে সীমাবদ্ধ থাকবে না; বরং প্রতিযোগিতামূলক মূল্য, গুণগত মান এবং সময়মতো পণ্য সরবরাহ নিশ্চিত করে একে বাস্তব বাণিজ্যিক ফলাফলে রূপান্তর করাই হবে দুই প্রতিষ্ঠানের সম্মিলিত দায়িত্ব।
উল্লেখ্য, স্বাক্ষরের দিন থেকে পাঁচ বছর কার্যকর থাকা এই সমঝোতা স্মারক কোনো পক্ষ বাতিলের উদ্যোগ না নিলে স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছরের জন্য নবায়ন হবে; তবে যেকোনো পক্ষ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অন্তত তিন মাস আগে লিখিত নোটিশ দিয়ে এটি বাতিল করতে পারবে। আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকট বা মূল্যবৃদ্ধি দেখা দিলে বিকল্প উৎস হিসেবে এই চুক্তি দেশের নিত্যপণ্যের বাজারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন