দিকপাল

আশুলিয়ায় পার্কিং করা দুই বাসে আগুন


নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | ০৮:২২ পি এম | প্রিন্ট সংস্করণ

আশুলিয়ায় পার্কিং করা দুই বাসে আগুন
ছবি : সংগ্রহীত

সাভারের আশুলিয়ায় পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে এ নাশকতার ঘটনা ঘটে; আগুনে আলিফ পরিবহনের বাস দুটির অধিকাংশ অংশ পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২৮ নভেম্বর) ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ি এলাকায় পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ফটকের পাশে এবং আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে বাস দুটি পার্কিং করা ছিল। হঠাৎ বাস দুটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাস দুটির অধিকাংশ অংশ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, নাশকতার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে; জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলার পাশাপাশি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিষয় : আশুলিয়ায় পার্কিং করা দুই বাসে আগুন

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


আশুলিয়ায় পার্কিং করা দুই বাসে আগুন

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সাভারের আশুলিয়ায় পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে এ নাশকতার ঘটনা ঘটে; আগুনে আলিফ পরিবহনের বাস দুটির অধিকাংশ অংশ পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২৮ নভেম্বর) ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ি এলাকায় পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ফটকের পাশে এবং আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে বাস দুটি পার্কিং করা ছিল। হঠাৎ বাস দুটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাস দুটির অধিকাংশ অংশ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, নাশকতার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে; জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলার পাশাপাশি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল