রাজধানীর মিরপুরের পল্লবী থানাধীন কালশী এলাকায় যাত্রীবেশে একটি যাত্রীবাহী বাসে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির ১০টি সিট পুড়ে গেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন জানান, যাত্রীবেশে কয়েকজন দুর্বৃত্ত বাসটির একেবারে পেছনের আসনে বসেছিলেন। একপর্যায়ে তারা বাসের ভেতরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে বাসের জানালা দিয়ে নেমে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ওসি বলেন, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দুর্বৃত্তরা যাত্রীবেশেই বাসে উঠেছিলেন। আগুন লাগার পরপরই বাসের চালক ও হেলপার ঘটনাস্থল ছেড়ে চলে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় বাসটির পেছনের অংশের ১০টি সিট পুড়ে গেছে বলে জানা গেছে।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন