দিকপাল

যুক্তরাজ্যে নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে হামলা: সরকারের কঠোর নিন্দা


শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | ০৮:০২ পি এম | প্রিন্ট সংস্করণ

যুক্তরাজ্যে নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে হামলা: সরকারের কঠোর নিন্দা

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং বাংলাদেশি কমিউনিটির সদস্যদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। 

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া বাংলাদেশিদের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়, যাতে প্রায় ১০ জন আহত হন এবং কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের এই ধরনের সহিংসতা জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ক্ষুণ্ন করে এবং সরকার একে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে গণ্য করে। 

এ ঘটনায় যুক্তরাজ্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পূর্ণাঙ্গ তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও যুক্তরাজ্যের প্রচলিত আইন অনুযায়ী বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এছাড়া দেশের ভেতরে বা বাইরে কোনো নাগরিক যাতে গণতান্ত্রিক অধিকার চর্চা ও রাজনৈতিক মতপ্রকাশের কারণে সহিংসতার শিকার না হন, তা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬


যুক্তরাজ্যে নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে হামলা: সরকারের কঠোর নিন্দা

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং বাংলাদেশি কমিউনিটির সদস্যদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। 

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া বাংলাদেশিদের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়, যাতে প্রায় ১০ জন আহত হন এবং কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের এই ধরনের সহিংসতা জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ক্ষুণ্ন করে এবং সরকার একে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে গণ্য করে। 

এ ঘটনায় যুক্তরাজ্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পূর্ণাঙ্গ তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও যুক্তরাজ্যের প্রচলিত আইন অনুযায়ী বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এছাড়া দেশের ভেতরে বা বাইরে কোনো নাগরিক যাতে গণতান্ত্রিক অধিকার চর্চা ও রাজনৈতিক মতপ্রকাশের কারণে সহিংসতার শিকার না হন, তা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল