দিকপাল

খাতুনগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা: স্থানীয়দের ধাওয়ায় আটক ২


অভিলাষ মাহমুদ
অভিলাষ মাহমুদ সাব-এডিটর
প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | ১২:০১ পি এম | প্রিন্ট সংস্করণ

খাতুনগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা: স্থানীয়দের ধাওয়ায় আটক ২

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং নগর বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ শামসুল আলমের ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স ইলিয়াছ ব্রাদার্সের (এমইবি গ্রুপ অব কোম্পানিজ) কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের ধাওয়ায় দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) দুপুরে ১টার দিকে কোতোয়ালী থানাধীন খাতুনগঞ্জের একটি ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ওই কার্যালয়ে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কয়েকজন যুবক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে লাঠিসোঁটা হাতে খাতুনগঞ্জে প্রবেশ করে ইলিয়াছ ব্রাদার্সের কার্যালয়ের দরজার কাচ ও বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। এ সময় আশপাশের ব্যবসায়ী ও শ্রমিকরা তাদের ধাওয়া করে তানজীরুল (২৮) ও অনীক দত্ত (২৭) নামের দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। 

ঘটনার পর প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শামসুল আলম তার কার্যালয়ে সাংবাদিকদের জানান, খাতুনগঞ্জের মতো দেশের প্রধান ব্যবসায়িক কেন্দ্রে এমন ঘটনা নজিরবিহীন এবং এর জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা দায়ী বলে তিনি এর বিচার দাবি করেন। 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে এই ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং আটক দুটোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬


খাতুনগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা: স্থানীয়দের ধাওয়ায় আটক ২

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং নগর বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ শামসুল আলমের ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স ইলিয়াছ ব্রাদার্সের (এমইবি গ্রুপ অব কোম্পানিজ) কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের ধাওয়ায় দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) দুপুরে ১টার দিকে কোতোয়ালী থানাধীন খাতুনগঞ্জের একটি ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ওই কার্যালয়ে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কয়েকজন যুবক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে লাঠিসোঁটা হাতে খাতুনগঞ্জে প্রবেশ করে ইলিয়াছ ব্রাদার্সের কার্যালয়ের দরজার কাচ ও বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। এ সময় আশপাশের ব্যবসায়ী ও শ্রমিকরা তাদের ধাওয়া করে তানজীরুল (২৮) ও অনীক দত্ত (২৭) নামের দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। 

ঘটনার পর প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শামসুল আলম তার কার্যালয়ে সাংবাদিকদের জানান, খাতুনগঞ্জের মতো দেশের প্রধান ব্যবসায়িক কেন্দ্রে এমন ঘটনা নজিরবিহীন এবং এর জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা দায়ী বলে তিনি এর বিচার দাবি করেন। 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে এই ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং আটক দুটোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল