জামায়াতপন্থী আইনজীবীদের সংগঠনের নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই অভিযোগ তোলেন জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান।
সংসদে দেওয়া বক্তব্যে নাজিবুর রহমান বলেন, যুবদল নেতা নয়ন ও তার সহযোগীরা আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুকে গাড়ি থেকে জোর করে টেনেহিঁচড়ে বের করে একটি কক্ষে আটকে রাখেন এবং রড দিয়ে পিটিয়ে তার হাত ভেঙে দেন। ভুক্তভোগী আইনজীবী নিজের পরিচয় দেওয়ার পরও হামলা চালানো হয় বলে তিনি অভিযোগ করেন। এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর আনুষ্ঠানিক বিবৃতি প্রত্যাশা করেন জামায়াতের এই সংসদ সদস্য।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন