দিকপাল

চাকরিচ্যুতির পরও ক্ষোভ: সাংবাদিক অনুপমকে আইনের আওতায় আনার দাবি


অভিলাষ মাহমুদ
অভিলাষ মাহমুদ সাব-এডিটর
প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | ০৫:১০ পি এম | প্রিন্ট সংস্করণ

চাকরিচ্যুতির পরও ক্ষোভ: সাংবাদিক অনুপমকে আইনের আওতায় আনার দাবি
ছবি : সংগ্রহীত

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের ‘জঙ্গি ও জংলি’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে চাকরিচ্যুত চট্টগ্রামের দৈনিক আজাদীর চিত্র সাংবাদিক অনুপম বড়ুয়া অনুপকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং দাবি মানা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সংশ্লিষ্ট মহলের তথ্যানুযায়ী, গত ১০ নভেম্বর অনুপম বড়ুয়া তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে জুলাই আন্দোলন নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্টি হয়। এরপর বিভিন্ন মহলের চাপের মুখে গত ১৫ নভেম্বর দৈনিক আজাদী কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেয়।

তবে প্রাতিষ্ঠানিক এই শাস্তিতে সন্তুষ্ট না হয়ে এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য সচিব আরিফ মঈনউদ্দিনসহ দলটির নেতারা জানান, পুরো জুলাই প্রজন্মকে হেয় করার এই অপরাধে তাকে কেবল চাকরিচ্যুত করাই যথেষ্ট নয়, বরং দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নিয়ে তাকে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় তারা দলীয় অবস্থান থেকে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। 

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬


চাকরিচ্যুতির পরও ক্ষোভ: সাংবাদিক অনুপমকে আইনের আওতায় আনার দাবি

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের ‘জঙ্গি ও জংলি’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে চাকরিচ্যুত চট্টগ্রামের দৈনিক আজাদীর চিত্র সাংবাদিক অনুপম বড়ুয়া অনুপকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং দাবি মানা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সংশ্লিষ্ট মহলের তথ্যানুযায়ী, গত ১০ নভেম্বর অনুপম বড়ুয়া তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে জুলাই আন্দোলন নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্টি হয়। এরপর বিভিন্ন মহলের চাপের মুখে গত ১৫ নভেম্বর দৈনিক আজাদী কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেয়।

তবে প্রাতিষ্ঠানিক এই শাস্তিতে সন্তুষ্ট না হয়ে এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য সচিব আরিফ মঈনউদ্দিনসহ দলটির নেতারা জানান, পুরো জুলাই প্রজন্মকে হেয় করার এই অপরাধে তাকে কেবল চাকরিচ্যুত করাই যথেষ্ট নয়, বরং দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নিয়ে তাকে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় তারা দলীয় অবস্থান থেকে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। 


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল