দিকপাল

আজ যে জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না


দিকপাল২৪ ডেক্স
দিকপাল২৪ ডেক্স
প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | ১০:৩২ এ এম | প্রিন্ট সংস্করণ

আজ যে জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না
ছবি : সংগ্রহীত

বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত ও নিরবচ্ছিন্ন সংযোগ বজায় রাখতে ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কাটার কাজের জন্য শরীয়তপুরের কয়েকটি এলাকায় টানা আট ঘণ্টা এবং রাজশাহীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে এই দুই জেলার নির্দিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এর আগে সোমবার (১৬ নভেম্বর) শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি এবং রাজশাহী বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এ তথ্য জানায়।

শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈদ্যুতিক লাইনের আশপাশের ঝুঁকিপূর্ণ গাছপালা ও ডালপালা কাটার জন্য মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভেসালিয়া ও পূর্ব সোনামুখী এলাকায় টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

অন্যদিকে রাজশাহী বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ জানিয়েছে, ১১ কেভি বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকা গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য মঙ্গলবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত পর্যায়ক্রমে ছয় ঘণ্টা বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

রাজশাহীতে বিদ্যুৎ বন্ধ থাকা এলাকাগুলো হলো—তালাইমারী, ফুলতলা, জাহাজঘাট, মিজানের মোড়, খোঁজাপুর, ডাশমারী, নর্দান মোড়, দেবিশিংপাড়া, সাধুর মোড়, মোন্নাফের মোড়, সেরিকালচার, বালিয়াপুকুর, বড় বটতলা, ভদ্রা, উপরভদ্রা, শিরোইল, শান্তিবাগ, মটপুকুর ও এর আশপাশের এলাকা। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে উভয় জেলার সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষ। 

বিষয় : তালাইমারী ফুলতলা জাহাজঘাট মিজানের মোড় খোঁজাপুর ডাশমারী নর্দান মোড় দেবিশিংপাড়া সাধুর মোড় মোন্নাফের মোড় সেরিকালচার বালিয়াপুকুর বড় বটতলা ভদ্রা উপরভদ্রা শিরোইল শান্তিবাগ মটপুকুর বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে মঙ্গলবার

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬


আজ যে জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত ও নিরবচ্ছিন্ন সংযোগ বজায় রাখতে ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কাটার কাজের জন্য শরীয়তপুরের কয়েকটি এলাকায় টানা আট ঘণ্টা এবং রাজশাহীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে এই দুই জেলার নির্দিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এর আগে সোমবার (১৬ নভেম্বর) শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি এবং রাজশাহী বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এ তথ্য জানায়।

শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈদ্যুতিক লাইনের আশপাশের ঝুঁকিপূর্ণ গাছপালা ও ডালপালা কাটার জন্য মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভেসালিয়া ও পূর্ব সোনামুখী এলাকায় টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

অন্যদিকে রাজশাহী বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ জানিয়েছে, ১১ কেভি বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকা গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য মঙ্গলবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত পর্যায়ক্রমে ছয় ঘণ্টা বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

রাজশাহীতে বিদ্যুৎ বন্ধ থাকা এলাকাগুলো হলো—তালাইমারী, ফুলতলা, জাহাজঘাট, মিজানের মোড়, খোঁজাপুর, ডাশমারী, নর্দান মোড়, দেবিশিংপাড়া, সাধুর মোড়, মোন্নাফের মোড়, সেরিকালচার, বালিয়াপুকুর, বড় বটতলা, ভদ্রা, উপরভদ্রা, শিরোইল, শান্তিবাগ, মটপুকুর ও এর আশপাশের এলাকা। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে উভয় জেলার সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষ। 


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল