দিকপাল

তিস্তাপারের মানুষের প্রত্যাশা, ১৯ নভেম্বর আসবে সুনির্দিষ্ট ঘোষণা

প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | ০৯:৩৭ পি এম | প্রিন্ট সংস্করণ

তিস্তাপারের মানুষের প্রত্যাশা, ১৯ নভেম্বর আসবে সুনির্দিষ্ট ঘোষণা

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আর কোনো আশ্বাস নয়, এবার সুনির্দিষ্ট সিদ্ধান্ত ও কার্যকর উদ্যোগ চান তিস্তাপারের মানুষ। আগামী ১৯ নভেম্বর লালমনিরহাটে প্রধানমন্ত্রীর গণসমাবেশ থেকে তিস্তা মহাপরিকল্পনার চূড়ান্ত অনুমোদন, অর্থায়নের নিশ্চয়তা এবং সময়বদ্ধ বাস্তবায়ন রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বেলা ১১টায় রংপুর নগরীর ইসলামবাগে স্কাইলন হোটেল মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম হক্কানী এই দাবি জানান। সাধারণ সম্পাদক শফিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ছয় দফা দাবি তুলে ধরেন।

লিখিত বক্তব্যে বলা হয়, ২০১৫ সাল থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসছে সংগঠনটি। ২০২৫ সালে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে তিস্তা অববাহিকার পাঁচ জেলার মানুষের অংশগ্রহণে গড়ে ওঠা গণআন্দোলনের প্রধান সমন্বয়ক ছিলেন বর্তমান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেছিলেন। সংগঠনটির অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকারের সময় পানিসম্পদ উপদেষ্টা প্রতিশ্রুতি দিলেও সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে প্রয়োজনীয় রাজনৈতিক সিদ্ধান্ত না নেওয়ায় প্রকল্প অনিশ্চয়তায় পড়েছিল। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করায় তিস্তাপারের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে এবং আগামী ১৯ নভেম্বর লালমনিরহাটের গণসমাবেশ থেকে সেই অঙ্গীকারের বাস্তব প্রতিফলন দেখতে চান তারা।

সংবাদ সম্মেলনে দ্রুত একনেকে তিস্তা মহাপরিকল্পনার চূড়ান্ত অনুমোদন, প্রকল্প ব্যয় ও পর্যায়ভিত্তিক কর্মপরিকল্পনা ঘোষণা, নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ, কার্যকর তিস্তা কর্তৃপক্ষ গঠন, বৈজ্ঞানিক জরিপের ভিত্তিতে নদী খনন, বিকল্প অর্থায়নে ‘তিস্তা বন্ড’ চালু এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ভূমিহীন কৃষকদের পুনর্বাসনসহ বিভিন্ন দাবি জানানো হয়। নেতারা বলেন, তিস্তা কোনো নির্দিষ্ট অঞ্চলের বিচ্ছিন্ন সমস্যা নয়, এটি জাতীয় উন্নয়ন ও জীবন-জীবিকার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। সরকারের ঘোষিত সাত থেকে আট বছরের মধ্যে প্রকল্প সম্পন্ন করার লক্ষ্য অর্জন করতে হলে এখনই একনেকের অনুমোদন ও সময়সূচি ঘোষণা করতে হবে। সংবাদ সম্মেলনে সংগঠনের স্ট্যান্ডিং কমিটির সদস্য ছাদেকুল ইসলাম, বখতিয়ার হোসেন শিশির, অধ্যক্ষ মোহাম্মদ আলী, আব্দুর নুর দুলাল, মাহমুদুল আলম, আব্দুর রাজ্জাক, মশিয়ার রহমানসহ কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র: তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ 

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬

তিস্তাপারের মানুষের প্রত্যাশা, ১৯ নভেম্বর আসবে সুনির্দিষ্ট ঘোষণা

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল