অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধে বিলম্ব ও শ্রমিক অসন্তোষের আশঙ্কায় কুমিল্লার চান্দিনার বেলাশহরে অবস্থিত ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’ নামের গার্মেন্টস কারখানাটি এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এই আকস্মিক সিদ্ধান্তে কারখানা এলাকা ও এর আশপাশের দোকানপাটে কর্মচাঞ্চল্য কমে যাওয়ায় অন্তত সহস্রাধিক শ্রমিক ও তাদের পরিবার চরম আর্থিক সংকটের পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
রোববার (১৫ নভেম্বর ২০২৬) সকালে কারখানার প্রধান ফটকে এক মাসের বন্ধের নোটিশ সাঁটানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়েছে, সোমবার (১৬ নভেম্বর) সব শ্রমিকের উপস্থিতিতে কারখানার সব বিভাগ পুনরায় চালু হলে অক্টোবর মাসের বেতন আগামী ৩০ নভেম্বর পরিশোধ করা হবে। অন্যথায় বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ১৪ নভেম্বর থেকে আগামী ৩০ দিন অর্থাৎ ১৩ ডিসেম্বর পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে।
শ্রমিক মৌসুমী আক্তার জানান যে মালিকপক্ষ বেতন নিয়ে দীর্ঘদিন ধরে তালবাহানা করছে এবং গত ১২ তারিখের বৈঠকে ২৫ তারিখে বেতন দেওয়ার কথা জানালে শ্রমিকরা তা মেনে না নেওয়ায় কারখানা বন্ধের নোটিশ টানানো হয়েছে। অন্যদিকে, কারখানার পরিচালক মো. আলমগীর হোসেন ব্যাংকের অসহযোগিতা, নির্দিষ্ট সময়ে শিপমেন্ট দিতে না পারা এবং শ্রমিকদের ঠিকমতো কাজে না আসার অভিযোগ তুলে জানান যে কোনো ধরনের ঝামেলা এড়াতেই তারা বাধ্য হয়ে কারখানা বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক জানান, অতীতেও এই কারখানার বকেয়া বেতনের সমস্যা সমাধান করা হয়েছিল এবং এবার শুধু এক মাসের বেতন বকেয়া থাকায় মালিকপক্ষ কিছুটা সময় চেয়েছিল যা শ্রমিকরা মানতে চাননি।
তিনি আরও জানান, রোববার শ্রমিকদের নানাভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছিল এবং ২৫ তারিখের মধ্যে বেতন পরিশোধের দায়িত্বও নেওয়া হয়েছিল, কিন্তু শ্রমিকরা তা না শুনে অনড় থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে যারা কাজে ফিরতে চান, প্রশাসন তাদের সার্বিক সহযোগিতা প্রদান করবে বলে তিনি উল্লেখ করেন।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন