দিকপাল

শক্তিশালী রাষ্ট্রের প্রশ্রয়ে দেশে নাশকতার চেষ্টা চলছে: রিজভী


পলিটিক্যাল ডেক্স
পলিটিক্যাল ডেক্স
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | ০৪:১৭ পি এম | প্রিন্ট সংস্করণ

শক্তিশালী রাষ্ট্রের প্রশ্রয়ে দেশে নাশকতার চেষ্টা চলছে: রিজভী
ছবি : সংগ্রহীত

শক্তিশালী কোনো রাষ্ট্রের প্রশ্রয়েই সারা দেশে পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) দুপুরে রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। 

রুহুল কবির রিজভী বলেন, অপশক্তি কখনোই চুপচাপ থাকে না এবং এখন নানা দিক থেকে অনেকেই ফ্যাসিবাদের পক্ষে কথা বলে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, জনসমর্থন না থাকলে এ ধরনের অপতৎপরতা চালিয়ে কোনো লাভ হবে না। ফ্যাসিবাদকে রুখতে শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এদিকে একই দিন দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ফ্যাসিস্ট হটাও দেশ বাঁচাও’ নামের একটি সংগঠন আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, পৃথিবীর ইতিহাসে কোনো ফ্যাসিস্ট শাসক বা দল কখনো পুনরায় ক্ষমতায় ফিরতে পারেনি। জার্মানির হিটলারের উদাহরণ টেনে তিনি বলেন, বাংলাদেশের জনগণ যাদের প্রত্যাখ্যান করে ক্ষমতা থেকে টেনে নামিয়েছে, তাদের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই। এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দল সবাই ঐক্যবদ্ধ রয়েছে উল্লেখ করে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। 

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬


শক্তিশালী রাষ্ট্রের প্রশ্রয়ে দেশে নাশকতার চেষ্টা চলছে: রিজভী

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

শক্তিশালী কোনো রাষ্ট্রের প্রশ্রয়েই সারা দেশে পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) দুপুরে রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। 

রুহুল কবির রিজভী বলেন, অপশক্তি কখনোই চুপচাপ থাকে না এবং এখন নানা দিক থেকে অনেকেই ফ্যাসিবাদের পক্ষে কথা বলে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, জনসমর্থন না থাকলে এ ধরনের অপতৎপরতা চালিয়ে কোনো লাভ হবে না। ফ্যাসিবাদকে রুখতে শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এদিকে একই দিন দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ফ্যাসিস্ট হটাও দেশ বাঁচাও’ নামের একটি সংগঠন আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, পৃথিবীর ইতিহাসে কোনো ফ্যাসিস্ট শাসক বা দল কখনো পুনরায় ক্ষমতায় ফিরতে পারেনি। জার্মানির হিটলারের উদাহরণ টেনে তিনি বলেন, বাংলাদেশের জনগণ যাদের প্রত্যাখ্যান করে ক্ষমতা থেকে টেনে নামিয়েছে, তাদের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই। এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দল সবাই ঐক্যবদ্ধ রয়েছে উল্লেখ করে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। 


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল