দিকপাল

৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের ঘোষণা দিলেন জ্বালানিমন্ত্রী

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | ১১:০০ এ এম | প্রিন্ট সংস্করণ

৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের ঘোষণা দিলেন জ্বালানিমন্ত্রী
ছবি : সংগ্রহীত

আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ সৌরশক্তি থেকে পূরণের পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। 

বুধবার (১১ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের জবাবে মন্ত্রী এই তথ্য জানান। সংরক্ষিত নারী আসন-৩৩-এর সংসদ সদস্য শাচত আরা আক্তার এই নোটিশ উত্থাপন করেছিলেন।

সংসদে দেওয়া বক্তব্যে জ্বালানিমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে দেশের ৩০ শতাংশ বিদ্যুৎ সৌরশক্তি থেকে উৎপাদনের অঙ্গীকার করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় সরকারের প্রথম পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা এবং ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে জনসচেতনতা বাড়ানোর অংশ হিসেবে সম্প্রতি দুই দিনব্যাপী জাতীয় সৌরবিদ্যুৎ মেলার আয়োজন করা হয়েছিল। বিভাগীয় ও জেলা পর্যায়েও এই প্রচার কার্যক্রম পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হবে। 

ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের অর্থনৈতিক সুফল তুলে ধরে মন্ত্রী বলেন, বাসাবাড়ির ছাদে উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা দরে কিনবে সরকার, যার উৎপাদন খরচ সর্বোচ্চ ৮ টাকা হতে পারে। ফলে গ্রাহকরা প্রতি ইউনিটে দুই টাকা করে আয় করার সুযোগ পাবেন। এছাড়া নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে তিনি জানান, প্রধানমন্ত্রীর বাসভবন বর্তমানে সম্পূর্ণ সৌরবিদ্যুতের মাধ্যমে ব্যাটারি ব্যাকআপসহ ২৪ ঘণ্টা পরিচালিত হচ্ছে।

সরকারি দপ্তরগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জেলা প্রশাসকদের নির্দেশনা ও প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, সম্প্রতি সৌরবিদ্যুৎ উন্নয়নসংক্রান্ত অধ্যাদেশ জারির পর বিনিয়োগকারীদের আস্থা ফিরে এসেছে এবং এর ফলে অল্প সময়ের মধ্যেই জাতীয় গ্রিডে প্রায় ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হয়েছে। নীতিগত সহায়তা ও জনগণের অংশগ্রহণ অব্যাহত থাকলে প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে এই লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

ক্যাটাগরি: জাতীয় / অর্থনীতি

সূত্র: জাতীয় সংসদ সচিবালয়

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬

৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের ঘোষণা দিলেন জ্বালানিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল