চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় একটি অবৈধ তেলের (মবিল) গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় নগরের কদমতলী পোড়া মসজিদ এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। তবে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভয়াবহ এই আগুনে অবৈধ মোবিলের পাঁচটি গুদাম পুরোপুরি পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই ওই মবিল গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। ভেতরে প্রচুর দাহ্য পদার্থ থাকায় মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং ঘন ধোঁয়ায় চারপাশ ঢেকে যাওয়ায় আশপাশের বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমে এলাকাবাসী পাশের ভবনের ছাদ থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান এবং পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নির্বাপণের কাজ শুরু করে।
এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, ঘনবসতিপূর্ণ এই এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেলের গুদাম গড়ে তুলে ব্যবসা চালানো হচ্ছিল। গুদামে অবৈধভাবে তেল মজুতের পাশাপাশি একটি চক্র বিভিন্ন ব্র্যান্ডের কনটেইনারে নকল ও নিম্নমানের মবিল ভরে বাজারজাত করত।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষ জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগ্রাবাদ ও নন্দনকানন ফায়ার স্টেশনের মোট পাঁচটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে এবং সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, শুরুতে তেলের দোকানে আগুন লেগেছে শুনে তারা ঘটনাস্থলে আসেন এবং দেখতে পান এটি একটি বড় তেলের গুদাম। পরে বিশেষ ফোম এনে প্রায় এক ঘণ্টার চেষ্টায় পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং এ ঘটনায় কেউ হতাহত হননি।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন