দিকপাল

শাহ আমানত সেতু টোল প্লাজায় বাসের ধাক্কায় বুথ বিধ্বস্ত, আহত ১


অভিলাষ মাহমুদ
অভিলাষ মাহমুদ সাব-এডিটর
প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ০৩:১১ পি এম | প্রিন্ট সংস্করণ

শাহ আমানত সেতু টোল প্লাজায় বাসের ধাক্কায় বুথ বিধ্বস্ত, আহত ১

চট্টগ্রামের শাহ আমানত সেতু (কর্ণফুলী সেতু) টোল প্লাজায় সৌদিয়া পরিবহনের একটি বাসের ধাক্কায় একটি টোল বুথ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গেছে। এই দুর্ঘটনায় বুথে দায়িত্বরত এক টোল কালেক্টর আহত হয়েছেন। 

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) রাত সাড়ে ১২টার দিকে সেতুর দক্ষিণ প্রান্তে এই দুর্ঘটনা ঘটে। শাহ আমানত সেতুর টোল ব্যবস্থাপক মোজাম্মেল হোসাইন জানান, সৌদিয়া পরিবহনের বাসটির ধাক্কায় টোল বুথটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হয়।

আহত টোল কালেক্টরকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ এখনো পুরোপুরি নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। 

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬


শাহ আমানত সেতু টোল প্লাজায় বাসের ধাক্কায় বুথ বিধ্বস্ত, আহত ১

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রামের শাহ আমানত সেতু (কর্ণফুলী সেতু) টোল প্লাজায় সৌদিয়া পরিবহনের একটি বাসের ধাক্কায় একটি টোল বুথ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গেছে। এই দুর্ঘটনায় বুথে দায়িত্বরত এক টোল কালেক্টর আহত হয়েছেন। 

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) রাত সাড়ে ১২টার দিকে সেতুর দক্ষিণ প্রান্তে এই দুর্ঘটনা ঘটে। শাহ আমানত সেতুর টোল ব্যবস্থাপক মোজাম্মেল হোসাইন জানান, সৌদিয়া পরিবহনের বাসটির ধাক্কায় টোল বুথটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হয়।

আহত টোল কালেক্টরকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ এখনো পুরোপুরি নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। 


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল