দিকপাল

সাবেক প্রধানমন্ত্রীর পাসপোর্ট আবেদন রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর


আল জাবিরী
আল জাবিরী সম্পাদক
প্রকাশ : সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ | ০৪:১২ পি এম | প্রিন্ট সংস্করণ

সাবেক প্রধানমন্ত্রীর পাসপোর্ট আবেদন রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

ভারতের নয়াদিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন এবং দেশে ফেরার ঘোষণাকে স্রেফ ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে আখ্যায়িত করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করার সাহস তার নেই এবং তিনি কখনোই দেশে ফিরবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

আজ সোমবার (৯ নভেম্বর ২০২৬) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর এই মন্তব্য করেন। তিনি জানান, আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে সাবেক এই প্রধানমন্ত্রীর বিষয়ে সমস্ত তথ্য ও আইনি আপডেট বিস্তারিত তুলে ধরা হবে। এর আগে আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন জমা দেওয়া হয়।

উল্লেখ্য, জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা সম্প্রতি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ বছরই দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে চিফ প্রসিকিউটর কার্যালয় থেকে পরিষ্কার করা হয়েছে যে, সাজা এড়াতে এ ধরনের কর্মকাণ্ড ও ঘোষণা লোকদেখানো ছাড়া আর কিছু নয় এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী তার বিচার কার্যক্রম চলবে।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬


সাবেক প্রধানমন্ত্রীর পাসপোর্ট আবেদন রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

ভারতের নয়াদিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন এবং দেশে ফেরার ঘোষণাকে স্রেফ ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে আখ্যায়িত করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করার সাহস তার নেই এবং তিনি কখনোই দেশে ফিরবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

আজ সোমবার (৯ নভেম্বর ২০২৬) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর এই মন্তব্য করেন। তিনি জানান, আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে সাবেক এই প্রধানমন্ত্রীর বিষয়ে সমস্ত তথ্য ও আইনি আপডেট বিস্তারিত তুলে ধরা হবে। এর আগে আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন জমা দেওয়া হয়।

উল্লেখ্য, জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা সম্প্রতি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ বছরই দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে চিফ প্রসিকিউটর কার্যালয় থেকে পরিষ্কার করা হয়েছে যে, সাজা এড়াতে এ ধরনের কর্মকাণ্ড ও ঘোষণা লোকদেখানো ছাড়া আর কিছু নয় এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী তার বিচার কার্যক্রম চলবে।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল