প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
সংকট যখন নিত্যসঙ্গী, তখন ঢামেকের বারান্দায় এল যে ব্যতিক্রমী স্বস্তি
হেলথ ডেক্স ||
রোগী পরিবহনের প্রধান বাহন ট্রলি ও হুইলচেয়ারের তীব্র সংকট যেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিত্যদিনের সঙ্গী। জরুরি বিভাগের এই চরম অব্যবস্থাপনা যখন রোগীদের দুর্ভোগ বাড়িয়ে তুলছিল, ঠিক তখনই এক প্রশংসনীয় ও ভিন্নধর্মী উদ্যোগ নিয়ে এগিয়ে এলেন হাসপাতালের নার্সরা।আজ রোববার (৮ নভেম্বর ২০২৬) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৮ম বর্ষপূর্তি উপলক্ষে হাসপাতালের ২০১৮ সালের নার্সিং ব্যাচ-২ এর পক্ষ থেকে রোগীদের ব্যবহারের জন্য ১০টি হুইলচেয়ার উপহার দেওয়া হয় এবং চত্বরে বৃক্ষরোপণ করা হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম ফরহাদ হোসেনের হাতে আনুষ্ঠানিকভাবে এই উপহার তুলে দেন আয়োজকরা। এ সময় আয়োজক কমিটির পক্ষে সিনিয়র স্টাফ নার্স মো. ফারুক হোসাইনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক বলেন, কেবল শারীরিক চিকিৎসা নয়, বরং ভালো সেবা ও আন্তরিক আচরণের মাধ্যমেই রোগীদের প্রকৃত সুস্থতা নিশ্চিত করা সম্ভব। অনুষ্ঠানে উপপরিচালক ডা. মো. আশরাফুল আলম ও ডেপুটি নার্সিং সুপারিনটেনডেন্ট অনিতা বাড়সহ বিপুল সংখ্যক নার্সিং কর্মকর্তা উপস্থিত থেকে এই মানবিক উদ্যোগকে আরও প্রাণবন্ত করে তোলেন।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল